টিটির নতুন অ্যাডহক কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেবিল টেনিস ফেডারেশনের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছিল গত ৮ ডিসেম্বর। আবদুল করিমকে সভাপতি ও সৈয়দ কামরুল হুদাকে সাধারণ সম্পাদক করে গতকাল ২৫ সদস্যের অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই কমিটির সহসভাপতিরা হলেন মওদুদুর রহমান, জাহাঙ্গীর আলম, মইনুজ্জামান, মুনিরা মোর্শেদ, জোবেরা রহমান, মোসাদ্দিক আহমেদ ও গোফরান এম করিম। যুগ্ম সম্পাদক সাইদুল হক (সাদি) ও সমির উদ্দিন। কোষাধ্যক্ষ এম এ রশিদ খান।