টিটির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক টিটি তারকা জোবেরা রহমান লিনুকে হারিয়ে টেবিল টেনিস ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন খোন্দকার হাসান মুনীর। ২৪ সদস্যের কমিটিতে সহসভাপতি হয়েছেন শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুনিরা মোর্শেদ, সাইদুল হক ও শামসুল আলম। যুগ্ম সম্পাদক হয়েছেন শামসুজ্জামান আওয়াল ও সমীর উদ্দিন। ৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭০ জন।