টিটির পাশে সাউথইস্ট ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকারের সময় টেবিল টেনিস ফেডারেশনের পৃষ্ঠপোষকতা করেছিল এবি ব্যাংক। এরপর প্রায় তিন বছর কোনো পৃষ্ঠপোষক ছাড়াই চলেছে টিটি ফেডারেশন। এবার টিটিকে পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এসেছে সাউথইস্ট ব্যাংক। আগামী দুই বছরের জন্য জাতীয় প্রতিযোগিতার স্পনসর করবে তারা। এ জন্য টিটি ফেডারেশনকে ১৫ লাখ টাকা দেওয়ার কথা। আগামী বছরের জন্য বরাদ্দ সাড়ে সাত লাখ টাকা এরই মধ্যে ফেডারেশনকে দেওয়াও হয়েছে।