টিটির বল বিওএর কোর্টে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্লাসগোয় ২৩ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের জন্য আবাসিক অনুশীলন শুরু করেছে টেবিল টেনিস ফেডারেশন। কিন্তু বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরীকে ছাড়াই চলছে ক্যাম্প। চট্টগ্রামের দন্তচিকিৎসক মানস ঢাকায় ক্যাম্প করতে আপত্তি জানানোয় বেশ বিপাকে পড়েছে ফেডারেশন। কাল মানসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে কার্যনির্বাহী কমিটি জরুরি সভায় বসে। শেষ পর্যন্ত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোর্টে বল গড়িয়ে দিয়েছেন টিটি কর্মকর্তারা। কাল সাধারণ সম্পাদক জোবেরা রহমান লিনু জানালেন, ‘মানস নিঃসন্দেহে দেশের সেরা খেলোয়াড়। সাত দিনের বদলে অন্তত চার দিন যাতে ক্যাম্পে থাকে মানস, সেই অনুমতি নিতে অলিম্পিকের কাছে আমরা চিঠি দিয়েছি। এখন বিওএ সিদ্ধান্তটা মেনে নিলে আমাদের আপত্তি নেই। তা না হলে বিকল্প খেলোয়াড়কে নিয়ে কমনওয়েলথ গেমসে যেতে হবে আমাদের।’