টিটির সাধারণ সম্পাদকের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত জানুয়ারিতে টেবিল টেনিস ফেডারেশনের ২৫ সদস্যের অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছিল সৈয়দ কামরুল হুদাকে। কিন্তু ১০ মাস না যেতেই পদত্যাগ করলেন তিনি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য কাউন্সিলরশিপ পাঠানো নিয়ে কিছুদিন ধরে টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল। সেটির জেরেই হুদা পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সভাপতি আবদুল করিমের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে হজে যান বিদায়ী সাধারণ সম্পাদক।