টিটো আরেক গার্দিওলা নয়: ইনিয়েস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেপ গার্দিওলার শূন্যস্থান পূরণ করা কি সম্ভব? চার বছরে ১৩টি শিরোপা—কে এনে দেবে এমন সাফল্যস্নাত সময়! অসম্ভব। অসম্ভব বলেই গার্দিওলার সঙ্গে কিছুতেই তুলনা চলে না টিটো ভিলানোভার। সেই তুলনা করা হলে বার্সেলোনার নতুন কোচ পড়ে যাবেন অকূলপাথারে। ভীষণ চাপের অক্টোপাস ঘিরে ধরবে তাঁকে। ভিলানোভাকে আড়াল করতে তাই এগিয়ে এলেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সার মাঝমাঠের কারিগর বলছেন, অনেক হয়েছে। গার্দিওলার সঙ্গে ভিলানোভার তুলনায় এবার ক্ষ্যান্ত দেওয়া উচিত।‘এখন সুযোগটা তাঁর। তবে আমরা এমন একটা ভান করতে পারি না, তিনিও আরেক গার্দিওলা। প্রত্যেক কোচেরই আলাদা ধরন আর বৈশিষ্ট্য আছে।’ বলেছেন স্পেনের বিশ্বকাপ জয়ের এই নায়ক। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই স্প্যানিশ লিগ, স্প্যানিশ কাপ আর চ্যাম্পিয়নস লিগের ‘ট্রেবল’ জিতিয়েছিলেন গার্দিওলা। এখন ভিলানোভার কাছেও এমন কিছু আশা করা হলে সেটি হবে বাড়াবাড়ি। তাঁকে থিতু হওয়ার যথেষ্ট সময় দিতে হবে বলে মনে করেন ইনিয়েস্তা, ‘প্রথম বছরেই তিনি শিরোপাত্রয়ী জেতানোর কীর্তিটার পুনরাবৃত্তি করে দেখাবেন, এতটা আশা করা যাবে না। প্রত্যেক খেলোয়াড়কে তাঁর পাশে থাকতে হবে, সমর্থন দিতে হবে, সাহায্য করতে হবে।’আগামী পরশু স্প্যানিশ কাপের ফাইনাল। গার্দিওলার বিদায়ী ম্যাচ। এর পর থেকেই বার্সায় শুরু ভিলানোভা-অধ্যায়। ওয়েবসাইট।