প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলে যাওয়া মানেই প্রস্থান নয়। অসুস্থতার কারণে ন্যু ক্যাম্পের দায়িত্ব ছেড়ে গেছেন, কিন্তু টিটো ভিলানোভাকে ভোলেনি বার্সেলোনা। ১০০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের রেকর্ড বার্সা ছুঁয়েছে তো তাঁর সময়েই। ক্যানসারে আক্রান্ত সাবেক কোচকে সম্মান জানাতে এবার কাতালানদের ব্যতিক্রমী উদ্যোগ। চিকিৎসাধীন ভিলানোভার সম্মানে শনিবার ন্যু ক্যাম্পে হতে যাওয়া এল ক্লাসিকোতে বার্সা সমর্থকদের হাতে থাকবে প্রদর্শনী বোর্ড। সবার বোর্ড মিলে পুরো গ্যালারিতে লেখা হবে ‘টিটোকে শক্তি দাও’ কথাটা। বার্সেলোনা জানাতে চায়—তারা ভিলানোভার পাশে আছে, থাকবে। এএফপি।