টিনএজ স্পিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশটন অ্যাগার-চমক চলছেই। অপ্রত্যাশিত অভিষেকের পর অভাবনীয় ব্যাটিং। এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে অ্যালিস্টার কুক ও জনি বেয়ারস্টোর উইকেট। ব্যাটিংয়ে রেকর্ড বইয়ের পাতায় স্থান করে নেওয়া অ্যাগার বোলিংয়েও ঢুকে গেছেন ইতিহাসে। এই প্রথম অস্ট্রেলিয়ার কোনো টিনএজ (২০ বছর বয়সের নিচে) স্পিনার টেস্টে উইকেট পেলেন। এর আগে সবচেয়ে কমবয়সী অস্ট্রেলিয়ান স্পিনার হিসেবে টেস্ট উইকেট পেয়েছিলেন গ্রায়েম হোল। ১৯৫১ সালে মেলবোর্নে ইংল্যান্ডের লেন হাটনকে আউট করে প্রথম উইকেট নেওয়ার সময় খণ্ডকালীন অফ স্পিনারের বয়স ছিল ২০ বছর ২ মাস। ১৬৬ উইকেট নিয়ে ভারতের টিনএজ স্পিনাররাই সবার ওপরে। সবচেয়ে এগিয়ে থাকা ভগবত চন্দ্রশেখর ও রবি শাস্ত্রীর উইকেট ২৭টি উইকেট করে। এ ছাড়া লক্ষণ শিবরামকৃষ্ণান ২৬টি ও হরভজন সিং ও ভেঙ্কটরাঘবন ২১টি করে উইকেট পেয়েছেন।