টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদ্রোহী’ কুরানিপ্রতিভাবানেরা একটু খ্যাপাটে স্বভাবেরই হয়। ‘বিদ্রোহী’ স্ট্রাইকার কেভিন কুরানির অপরাধ তাই হালকা করেই দেখছে জার্মানি। টিম ম্যানেজার অলিভার বিয়েরহফ শালকের এই স্ট্রাইকারকে আবার দলে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন। ২০০৮ সালের অক্টোবরে জার্মানির বাছাইপর্বের একটি ম্যাচে বিদ্রোহ করে সরে দাঁড়িয়েছিলেন দল থেকে। ক্ষুব্ধ কোচ জোয়াকিম লো তখন ঘোষণার সুরেই বলেছিলেন, আর কখনোই কুরানিকে দলে নেবেন না। কিন্তু ক্লাবের হয়ে এই মৌসুমে তাঁর দুর্দান্ত ফর্ম, লিগে ১৮ গোল। লো তাই আগের অবস্থান থেকে সরে এসেছেন। আর বিয়েরহফ বলেছেন, ‘দেখে ভালো লাগছে যে আমাদের খেলোয়াড়েরা দারুণ অবস্থায় আছে। সিদ্ধান্তটা পাল্টালে এমন কিছু সমস্যা হবে না। জোয়াকিম যদি দলের স্বার্থে ওকে ফেরাতে চায়, যদি মনে করে কুরানি দলকে সাহায্য করতে পারে, তাহলে সিদ্ধান্তটা সে কোনো প্রভাব ছাড়াই নিতে পারবে।’ এএফপি।বাজেট সমস্যা?৩২টি দল, ৬৪টি ম্যাচ, এক মাসের মহাযজ্ঞ। বিশ্বকাপ মানে বিশাল বাজেটের কারবার। এমন একটা শঙ্কার কথা শোনা যাচ্ছে, এবারের বিশ্বকাপের বাজেট নাকি ‘ফেল’ করবে। তবে আয়োজক কমিটির (ওসি) প্রধান নির্বাহী ড্যানি জর্ডান জানিয়েছেন, এই আশঙ্কা নেহাতই অমূলক, ‘বিশ্বের বড় বড় আয়োজনের বেলাতেই আয়োজক কমিটিকে বাজেটের চাপ সহ্য করতে হয়। আমাদের কমিটিও ব্যতিক্রম নয়। তবে ওসি যেভাবে আর্থিক দিকটা শুরু থেকে সামাল দিচ্ছে তাতে আমি সন্তুষ্ট।’ ফিফার কাছ থেকেই টুর্নামেন্ট আয়োজন বাবদ ৪২৩ মিলিয়ন ডলার পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এর ৩২ শতাংশ এরই মধ্যে খরচ হয়েছে। চূড়ান্ত পর্যায়ে এসে খরচ করা হবে বাকি ৬৮ শতাংশ। বিশ্বকাপের টিকিট, স্পনসর আর টিভিস্বত্ব থেকেও প্রচুর টাকা আসে। শেষ পর্যন্ত বিশ্বকাপে ব্যয়ের চেয়ে আয়ই হয় বেশি। ওয়েবসাইট।ইংল্যান্ড নয়!এবার ‘ইংল্যান্ড, ইংল্যান্ড’ একটা রব উঠেছে। অনেকেরই চোখে ইংল্যান্ড এবার সবচেয়ে ফেবারিট। তবে সেই মতের সঙ্গে সহমত হতে পারছেন না স্টিভেন পিয়েনার। এভারটনের এই দক্ষিণ আফ্রিকান প্লে-মেকার বরং সাবধান করে দিচ্ছেন রুনিদের। বলছেন, বেশি আত্মবিশ্বাসে ভুগলে শেষে পস্তাতেই হবে ইংলিশদের। ‘ওদের ভালো খেলোয়াড় আর কোচ আছে। আত্মবিশ্বাসী ওরা হতেই পারে। কিন্তু শেষ পর্যন্ত ওরা চ্যালেঞ্জটা সামলাতে পারে কি না, সেটাই দেখার। পত্রপত্রিকাগুলো কী বলল তাতে কিছু যায়-আসে না। মাঠে কী করল সেটাই আসল।’ ওয়েবসাইট।লালেই মঙ্গলহোম জার্সির রং হিসেবে সাদাই বেছে নিয়েছে ইংল্যান্ড। অ্যাওয়ে জার্সিটা লাল। আউটফিল্ড খেলোয়াড়েরা যে রং-ই বেছে নিক, ইংল্যান্ডের গোলরক্ষককে অবশ্যই লাল রঙের জার্সি পরা উচিত। না, ভবিষ্যদ্বাণীটা কোনো জ্যোতিষীর নয় যে কুসংস্কার বলে হেসে উড়িয়ে দেবেন। খোদ ক্রীড়া-মনোবিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, লালেই মঙ্গল! কারণ অন্য যেকোনো রঙের চেয়ে নাকি লাল রঙের জার্সি পরলেই পেনাল্টির সময় প্রতিপক্ষের খেলোয়াড়দের মিস করার সম্ভাবনা বেড়ে যায়। আর কে না জানে, এই পেনাল্টি শ্যুট-আউটই ইংল্যান্ডের চিরশত্রু। এই গবেষণার ফল শিচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। ৪০ জন ফুটবলার পেনাল্টি কিক নিয়েছেন একজন গোলকিপারের বিপক্ষে। লাল জার্সি পরার সময় ৫৪ শতাংশ কিক জালে ঢুকেছে। অন্যদিকে হলুদ, নীল আর সবুজ জার্সির বিপরীতে সাফল্যের হার ৬৯, ৭২ এবং ৭৫ শতাংশ। ওয়েবসাইট।