টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াগদের জয়ক্যাপেলো বনাম ‘ওয়াগ’দের লড়াইয়ে জয়ী হচ্ছেন ইংলিশ ফুটবলারদের বউ-বান্ধবীরাই। দলের জন্য অনিষ্টকারী ‘ভাইরাস’ ওয়াগদের (ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড) আগামী বিশ্বকাপে নিষিদ্ধ করতে চেয়েছিলেন ইংল্যান্ড কোচ। ওয়াগরাও ঘোষণা দিয়েছিলেন, যে করেই হোক বিশ্বকাপে তাঁরা যাবেনই। অবশেষে ফ্যাবিও ক্যাপেলো আগের সিদ্ধান্ত থেকে সরে এসে জানালেন, ‘দলীয় চেতনার স্বার্থে’ তিনি ওয়াগদের বিশ্বকাপে যাওয়ার এবং সঙ্গী খেলোয়াড়দের সঙ্গে মেশার সুযোগ করে দেবেন। ইতালিয়ান কোচ আসলে তাঁর রাগি হেডমাস্টার সুলভ চেহারা পাল্টালেন স্বদেশি বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পির সঙ্গে কথা বলার পরই। ‘দলীয় চেতনা খুবই গুরুত্বপূর্ণ। লিপ্পির সঙ্গে কথা বলে আমি জেনেছি, খেলোয়াড়দের প্রায়ই ছুটি দেওয়া হতো। পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটাত। প্রতিটা ম্যাচের পর ওরা ছোটখাটো পার্টি করত। এতে দলের মধ্যে দারুণ একটা আবহ তৈরি হয়েছিল। ছোটখাটো পার্থক্যই অনেক সময় বড় ব্যবধান গড়ে দেয়’—বলেছেন ক্যাপেলো। ওয়েবসাইট।বিশ্বকাপ নয়, বিয়ে!বিশ্বকাপে খেলার জন্য খেলোয়াড়দের ব্যাকুলতা নিশ্চয়ই নতুন করে জানাতে হবে না। দলে নেওয়ার সম্ভাবনা নেই এমন খেলোয়াড়েরাও কোচের কাছে ধরনা দেন তাঁকেও বিশ্বকাপে নেওয়ার জন্য। আন্তোনিও কাসানো বোঝাই যাচ্ছে এঁদের মধ্যে পড়েন না। ইতালির এই স্ট্রাইকার জানিয়ে দিয়েছেন, কোচ মার্সেলো লিপ্পি তাঁকে দলে ডাকলেও আগামী বিশ্বকাপে তিনি খেলবেন না! কেন, বিশ্বকাপের প্রতি সাম্পদোরিয়ার এই স্ট্রাইকারের এত বীতরাগ কেন? ওই সময় আসলে জরুরি একটা কাজ আছে। কী কাজ? কাসানোর বিয়ে যে বিশ্বকাপ চলার সময়ই! ‘১৯ জুন আমার বিয়ে। বিয়েটা স্থগিত করার কোনো সুযোগই নেই। ইতালির বিশ্বকাপ দলে ডাক পেলেও আমি এটা পাল্টাব না’—বলেছেন কাসানো। ওয়েবসাইট।ব্রাজিলে আস্থার সংকটএবার বিশ্বকাপ কে জিতবে? পাকা ভবিষ্যদ্বাণী করার মতো জ্যোতিষী আপনি-আমি কেউই নই। তবে এটা তো সত্যি, এবার স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা আর ইংল্যান্ডের নাম শোনা যাচ্ছে জোরেশোরে। আশ্চর্যের হলো, খোদ ব্রাজিলের একটা অংশের মানুষই নাকি আস্থা রাখতে পারছে না কার্লোস দুঙ্গার দলটার ওপর! ব্রাজিল কি ষষ্ঠ শিরোপা জিতবে? দেশটির ২ হাজার ৬০০ জন মানুষের ওপর এই প্রশ্ন নিয়ে চালানো জরিপের ফলাফল বলছে, ৬৪ শতাংশ মানুষ মনে করে ব্রাজিল জিতবে। অর্থাত্, ৩৬ শতাংশই আস্থা রাখতে পারছে না দুঙ্গার দলের ওপর। অথচ একই প্রতিষ্ঠান গত ডিসেম্বরে যে জরিপ করেছিল তাতে ব্রাজিল জিতবে, এর পক্ষে ভোট পড়েছিল ৭৩ শতাংশ। শুধু দল নয়, কোচ হিসেবে দুঙ্গার ওপর আস্থার হার নেমে এসেছে ৫৭ শতাংশ। তবে এসব জরিপ-টরিপ কিছু নয়, আসল কথা মাঠে দল কেমন করল। ২৩ জনের সেই দলটা দুঙ্গা বেছে নেবেন ১১ মে। এএফপি।