টু কি টা কি
ওকাদা থাকছেনতাকেশি ওকাদার ওপর আস্থা হারিয়ে ফেলেছে জাপানি সমর্থকেরা। এ মাসের শুরুতেই সার্বিয়ার দ্বিতীয় দলের সঙ্গে ৩-০ গোলে হারের পর দর্শকদের দুয়ো শুনেছেন কোচ। তাঁর খারাপ সময়ের শুরু আরও আগে, ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়া ও চীনের পর তৃতীয় হয়ে দলের পূর্ব এশীয় চ্যাম্পিয়নশিপ শেষের পর। ওকাদা এতটাই অপছন্দের হয়ে উঠেছেন যে তাঁকে বরখাস্তের জন্য হাজার স্বাক্ষরসংবলিত একটা আবেদন গত সোমবার জাপান ফুটবল অ্যাসোসিয়েশনকে (জেএফএ) দিয়েছে সমর্থকেরা। এতে অবশ্য কাজ হচ্ছে না, জেএফএ ‘পাকা’ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, ওকাদার অধীনেই বিশ্বকাপ খেলবে জাপান। এএফপি।টিভিতে দল ঘোষণামিডিয়াকর্মী ও ক্যামেরাম্যান ভর্তি সংবাদ সম্মেলন। খেলোয়াড়দের তালিকাটা সেখানে পড়ে শোনানো। এত দিন এভাবেই দল ঘোষণা করে এসেছেন ফ্রান্স ফুটবল কোচ রেমন্ড ডমেনেখ। কিন্তু চিরাচরিত এই প্রথা ভেঙে এবার টেলিভিশন চ্যানেলে ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা করবেন ডমেনেখ। এবং তা সরাসরি সম্প্রচারিত হবে। আগামী ১১ মে ডমেনেখ দল ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, উরুগুয়ের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকা ফ্রান্স বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে ১১ জুন, উরুগুয়ের বিপক্ষে। এএফপি।সমর্থকদের জন্যদল খেলছে, সমর্থকেরা তো বিশ্বকাপ দেখতে ছুটে যাবেই। কিন্তু দক্ষিণ আফ্রিকায় গিয়ে টিকিটের জন্য যাতে ভুগতে না হয়, সেজন্য ঘানাইয়ান সরকার সমর্থকদের জন্য ২ লাখ ৮ হাজার ডলার খরচ করে কিনেছে ২ হাজার ৬০০ টিকিট। তবে কোন দামের কতটি টিকিট, সেটা অবশ্য প্রকাশ করেনি তারা। বিশ্বকাপ খেলতে যাওয়া ঘানাইয়ান সমর্থকদের মধ্যে বণ্টন করা হবে এসব টিকিট।গ্যালারি-ভরা বিশ্বকাপগ্যালারি খালি যাবে না তো? কিছুদিন আগেও এমন একটা শঙ্কা ছিল। সেই শঙ্কা তো দূর হয়েছেই, উল্টো ফিফা এখন বলছে বিশ্বকাপে দর্শকে টইটম্বুর থাকবে স্টেডিয়াম। ‘মাঠের একটা সিটও খালি থাকবে না। আর শুরু থেকে এটাই ছিল আমাদের প্রতিশ্রুতি’—বললেন ফিফার মহাসচিব জেরোম ভাল্ক। তো ফিফার এই উপচে পড়া আত্মবিশ্বাসের কারণ কী? টিকিট বিক্রির পঞ্চম ও শেষ পর্যায় শুরুর পর দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে ফিফা। মোট ৬৪ ম্যাচের মধ্যে ৪০ ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ওয়েবসাইট।