টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোলসকে চান হার্স্টআন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন সেই ২০০৪ সালে। পল স্কোলস চাইলেই কি আর এত দিন পর জায়গা পাবেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে! পাওয়া উচিত—বলছেন এমন একজন, ফাইনালে যাঁর হ্যাটট্রিকে ৪৪ বছর আগে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। সেই জিওফ হার্স্ট ম্যানইউর পল স্কোলসের সাম্প্রতিক ফর্মে এতটাই মুগ্ধ যে, অবসর ভেঙে জাতীয় দলে ফিরে আসার আহ্বান জানালেন তাঁকে। শুধু তা-ই নয়, বিশ্বকাপ জেতার জন্য ইংল্যান্ড দলেরই প্রয়োজন তাঁকে বলে মতামতও দিলেন, ‘পল যদি ফিরে আসার সিদ্ধান্ত নেয়, আমি কোচ হলে অবশ্যই তাকে দলে রাখতাম, বিশেষ করে বিশ্বকাপ দলে। ইউনাইটেডের (ম্যানচেস্টার) গত আট ম্যাচে তার ফর্মটা দেখেছেন—দারুণ!’হার্স্টের এই আহ্বানে কি সাড়া দেবেন ক্যাপেলো?ওবামা-বরণ প্রস্তুতিআয়োজক কমিটির কর্মকর্তাদের নিয়ে গত গ্রীষ্মে সেপ ব্ল্যাটার হোয়াইট হাউসে গিয়েছিলেন। তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছিলেন অনেক কাজের ভিড়ে একটা ফাঁক বের করতে পারলে দক্ষিণ আফ্রিকায় গিয়ে খেলা দেখে আসবেন। ওবামা আসবেন এটা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রস্তুতি মানে রাষ্ট্রপ্রধানদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার বিধান। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান বললেন, ‘যদি তিনি (ওবামা) আসেন, সেটা দারুণ ব্যাপার হবে। আমাদের আশা, অনেক রাষ্ট্রপ্রধানই বিশ্বকাপ দেখতে আসবেন। বিখ্যাত অনেক ব্যক্তিও আসবেন। তাঁদের নিরাপত্তার জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেবে সরকার।’বিশ্বকাপ চলাকালে নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলাকেও গ্যালারিতে দেখার আশা করছেন জর্ডান। ওয়েবসাইট।অবশেষে জয়বিশ্বকাপের ইতিহাসের প্রথম স্বাগতিক হিসেবে প্রথম পর্ব থেকে বিদায় নেবে—দক্ষিণ আফ্রিকাকে নিয়ে শঙ্কাটা এবার এমনই। সর্বশেষ ১৫ ম্যাচে ‘বাফানা বাফানা’দের জয় যে ছিল মাত্র দুটি! তবে একটু হলেও আশার ঝলক দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা, প্রীতি ম্যাচ ২-০ গোলে হারিয়েছে জ্যামাইকাকে। জার্মানির কিকার্স ওফেনবাখ স্টেডিয়ামে ৫১ মিনিটে বাফানা বাফানাদের এগিয়ে দেন অভিজ্ঞ স্ট্রাইকার মরিরি, ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সিয়াবোঙ্গা নমভেতে। দুই দলের আগের তিনটি ম্যাচই ড্র হয়েছিল। ওয়েবসাইট।প্রেরণা কনফেডারেশন কাপগ্রুপ পর্বের বাধা পেরিয়ে অনেক দূর যাবে যুক্তরাষ্ট্র। এমনই বিশ্বাস যুক্তরাষ্ট্র ফুটবল দলের অধিনায়ক কার্লোস বোকানেগ্রার। এই বিশ্বাসটা তিনি পাচ্ছেন কোচ বব ব্র্যাডলির কাছ থেকে। এই কোচের অধীনেই গত বছর কনফেডারেশনস কাপে দুর্দান্ত খেলেছে যুক্তরাষ্ট্র। আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরকে হারিয়েছে তারা। হারিয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেনকেও। ফাইনালে হারলেও ভালোই ঘাম ঝরিয়েছিল ব্রাজিলের। এই সাফল্য কোচ ব্র্যাডলির আক্রমণাত্মক ফুটবল-দর্শনের ফল বলেই মনে করেন বোকানেগ্রা। তিনি নিশ্চিত, বিশ্বকাপের শেষের পর্বগুলোয় খেলবে যুক্তরাষ্ট্র, ঘটাবে অঘটন, ‘বিশ্বকাপের নকআউট পর্বগুলো যেখানে “এক ম্যাচের খেলা”, সেখানে কী হয় কে বলতে পারে! কনফেডারেশনস কাপে তেমনই এক ম্যাচে আমরা হারিয়ে দিয়েছিলাম স্পেনকে—এটা সব সময় মনে রাখি আমরা।’ যুক্তরাষ্ট্র থেকে প্রতিপক্ষরা সাবধান!