টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টার্গেট রুনিযুক্তরাষ্ট্র ফুটবল দল হারিয়ে দেবে ইংল্যান্ডকে! এমন ভাবনা কারও কাছে হতে পারে বাড়াবাড়ি, কিন্তু যুক্তরাষ্ট্রের কোচ বব ব্র্যাডলি বলছেন ইংল্যান্ডকে হারানো সম্ভব। একটা ‘যদি’ অবশ্য জুড়ে দিয়েছেন গত কনফেডারেশনস কাপের ফাইনাল খেলা যুক্তরাষ্ট্র দলের কোচ, তা হলো ওয়েইন রুনিকে আটকে রাখতে হবে। ইনজুরিতে পড়ার আগে যে আগুনে ফর্ম দেখিয়েছেন রুনি, তাতে তাঁকে নিয়ে যেকোনো প্রতিপক্ষকেই ভাবতে হবে মনে করেন ব্র্যাডলি। গ্রুপ পর্বে ইংল্যান্ডকে যুক্তরাষ্ট্র হারিয়ে দিলে সেটা হবে বড় একটা অঘটন, তবে এর আগেও কিন্তু ইউরোপীয় এই ফুটবল পরাশক্তিকে তারা হারিয়েছিল। সেটি ১৯৫০ বিশ্বকাপে। ওয়েবসাইট।চাই অক্সিজেন মাস্কদক্ষিণ আফ্রিকায় সমুদ্র সমতল থেকে বেশি উচ্চতায় ম্যাচ খেলার প্রস্তুতি হিসেবে অক্সিজেন মাস্ক ব্যবহারের কথা ভাবছেন দক্ষিণ কোরিয়ার কোচ হু জং-মু। বেশি উচ্চতায় বাতাসে অক্সিজেন কম থাকে। সেখানে খেলতে স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের অসুবিধা হওয়ার কথা। প্রস্তুতি হিসেবে দলের খেলোয়াড়দের অক্সিজেন মাস্ক সরবরাহের জন্য কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে অনুরোধ জানিয়েছেন কোচ। অ্যাসোসিয়েশনও তাই ব্যাপারটি নিয়ে ভাবতে শুরু করেছে। অক্সিজেন মাস্কের বিকল্প কী হতে পারে, তা নিয়েও ভাবছে তারা। গ্রুপ পর্বে কোরিয়ার প্রথম দুটি ম্যাচ সমুদ্র সমতলে। কিন্তু ১৭ জুন নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচটি হবে সমুদ্র সমতল থেকে ১৭০০ মিটার উঁচু শহর জোহানেসবার্গে। এই ম্যাচটি নিয়ে কোরীয় কোচ ও ফুটবল কর্মকর্তাদের যত চিন্তা। কোরিয়ার প্রতিবেশী জাপানও ১১ জুন থেকে ১১ জুলাই অনুষ্ঠেয় টুর্নামেন্টের আগে বেশি উচ্চতায় মানিয়ে নেওয়ার প্রস্তুতি হিসেবে অক্সিজেন মাস্ক ব্যবহারের কথা ভাবছে। ওয়েবসাইট।দাঙ্গাবাজেরা সাবধানযদি স্রেফ খেলা দেখতে দক্ষিণ আফ্রিকায় যান ভালো কথা। কিন্তু সেখানে গিয়ে মারামারি করলে রক্ষা নেই! সে দেশের পুলিশমন্ত্রী নাথি এমথেথওয়া দাঙ্গাবাজ দর্শকদের জন্য কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মাঠে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখাবে না পুলিশ, এটা জানিয়ে এমথেথওয়া বলছেন, ‘দাঙ্গাবাজ দর্শকদের একটা তালিকা আমাদের হাতে আছে। তাদের বিশ্বকাপে আসতে দেওয়া হবে না। তারা যদি এখানে এসেও পড়ে তাহলে তাদের শনাক্ত করতে অসুবিধা হবে না। কঠোর আইনের মুখোমুখি হবে তারা।’ দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যমে প্রকাশ, ইংল্যান্ডের প্রায় তিন হাজার দর্শককে নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। ওয়েবসাইট।