টু কি টা কি
দ্রগবার ‘না’আইভরিকোস্ট তো বটেই, আসলে দিদিয়ের দ্রগবার দিকে তাকিয়ে আছে পুরো আফ্রিকাই। সবাইকে তিনি হতাশ করেন কী করে! তাই তো বিশ্বকাপের আগে সামান্য ঝুঁকি নিতেও রাজি নন চেলসির এই আইভরিয়ান স্ট্রাইকার। প্রিমিয়ার লিগ মৌসুম শেষেই শল্যবিদের ছুরির নিচে যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি শল্যচিকিৎসার আঙিনা মাড়াচ্ছেন না। কিছুদিন ধরেই হার্নিয়া সমস্যায় ভুগছেন দ্রগবা। শরীরের যন্ত্রণা নিয়েই খেলছেন ফুটবল। বিশ্বকাপটাও এভাবেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ভয়, এ সময়ে অস্ত্রোপচার করালে যদি সময়মতো সেরে না ওঠেন! বিবিসিকে দ্রগবা বলে দিয়েছেন, ‘আগে বিশ্বকাপটা খেলি, তারপর দেখা যাবে কী করব। কিন্তু এখন আমি অস্ত্রোপচার করাব হাতে কেবল দুই বা তিন সপ্তাহ সময় রেখে? অবশ্যই না।’ ওয়েবসাইট।টেরির আশাগোপন প্রেমের তোড়ে মান গেছে। সঙ্গে গেছে নেতৃত্বও। তবে আসন্ন বিশ্বকাপে সবই আবার ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন জন টেরি। বিশেষ করে ইংল্যান্ডের অধিনায়কত্বটা আবার ফিরে পাবেন বলেই বিশ্বাস চেলসি ডিফেন্ডারের। সতীর্থ ওয়েইন ব্রিজের সাবেক স্ত্রীর সঙ্গে গোপন প্রেম ছিল টেরির—এই খবর পত্রপত্রিকায় ছাপা হওয়ার পর টেরির অধিনায়কত্ব কেড়ে নেন কোচ ফ্যাবিও ক্যাপেলো। সেটা তুলে দেন রিও ফার্ডিনান্ডের হাতে। তাঁর বিরুদ্ধে অভিযোগ নিয়ে টেরি কোনো উচ্চবাচ্যই করেননি, যদিও বিবিসির কাছে সাক্ষাৎকারে বলেছেন অধিনায়কত্ব হারানোটা ছিল খুব কষ্টের। তবে তাঁর এখনো বিশ্বাস, অধিনায়কত্ব একদিন ফিরে পাবেন, ‘আমি যা করতে পারি, সেটা হচ্ছে ভালো খেলা। আশা করি, বিশ্বকাপের দলে থাকব এবং অধিনায়কত্বটাও ফিরে পাব।’ ওয়েবসাইট।কুইরোজের ইতিহাস-তত্ত্ববিশ্বকাপের ইতিহাসটা ভালোই জানা পর্তুগাল কোচ কার্লোস কুইরোজের। সেই জ্ঞান থেকেই হিসাব-নিকাশ মিলিয়ে তিনি এই বিশ্বকাপে পর্তুগালের সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। ‘বিশ্বকাপ ইতিহাস আমাদের বলছে, প্রতিবারই ফেবারিটদের কমপক্ষে তিনটি দল সেমিফাইনালে খেলে। পর্তুগালও যেহেতু ফেবারিট দলের একটি, তাই আমরাও সেমিফাইনালে খেলার দৌড়ে আছি’—বলেছেন কুইরোজ। পর্তুগাল কোচের কথার ভিত্তিও অবশ্য আছে। ১৯৬৬ ও ২০০৬ সালের সেমিফাইনালে খেলেছে পর্তুগাল। এই দুবারই ফেবারিটদের মধ্যে ছিল সম্প্রতি ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে ওঠা ইউসেবিওর দেশ। এএফপি।