টু কি টা কি
টিকিট ফ্রিরক্ত পানি করা পরিশ্রমে যাঁরা গড়ে তুলেছেন বিশ্বকাপের ঝা চকচকে সব স্থাপনা, তাঁদের ভুলে যায়নি আয়োজকেরা। সেই সব শ্রমিককে ম্যাচের ফ্রি টিকিট দিয়েছে ফিফা। গত সোমবার জোহানেসবার্গে নবনির্মিত সকার সিটি স্টেডিয়ামে প্রায় দুই শতাধিক শ্রমিকের মধ্যে বিনা মূল্যে টিকিট বিতরণ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা। ওই টিকিট বিতরণকালে ২০১০ বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান ড্যানি জর্ডান শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের অবদান আজ স্মরণ করছি আমরা।’ সকার সিটি স্টেডিয়াম নির্মাণের সঙ্গে জড়িত প্রত্যেককেই দুটি করে বিশ্বকাপের টিকিট দেওয়া হয়েছে, যার মধ্যে ১১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটিও আছে।দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য যে ১ লাখ ২০ হাজার সৌজন্য টিকিট রাখা হয়েছে, সেখান থেকেই টিকিট দেওয়া হয়েছে নির্মাণশ্রমিকদের। প্রায় ৫৪ হাজারের মতো টিকিট নির্মাণশ্রমিকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলেও জানিয়েছেন জর্ডান। এএফপি।গায়ক ভেরনডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ দলে থাকবেন, এটা একরকম নিশ্চিত। খেলোয়াড় হিসেবে তো দেখা যাবেই, হুয়ান সেবাস্তিয়ান ভেরনকে আপনি দেখতে পারেন গায়কের ভূমিকাতেও! ২০০২ বিশ্বকাপে আরও ৩১ ফুটবলারের ‘লিভ ফর লাইফ ইউনাইটেড’ গানটি গেয়েছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। এবার বিশ্বকাপেরও গান গাওয়ার সুযোগ হলে নিজেকে গর্বিত মনে করবেন তিনি, ‘যদি আমাকে বলা হয় তাহলে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের জন্য রেকর্ডকৃত গানে কণ্ঠ দেওয়ার জন্য আমি প্রস্তুতি নেব।’ আরও একটি ইচ্ছার কথা জানিয়েছেন, মহান নেতা নেলসন ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করা, ‘আশা করি, আমি নেলসন ম্যান্ডেলাকে জড়িয়ে ধরতে পারব। ইতিহাসখ্যাত ব্যক্তিত্ব তাঁর। আদর্শ ও সমতার জন্য লড়াই করে এসেছেন তিনি। যদি (আলিঙ্গন করতে) পারি দারুণ একটা ব্যাপার হবে।’ ওয়েবসাইট।দুঙ্গা চাপেরোনালদিনহোর ব্যাপারটা নিয়ে এখন আর কেউ কিছু বলে না। কিন্তু নেইমার আর পাওলো হেনরিককে নিয়ে মাতামাতিটা থামছেই না। বেচারা কার্লোস দুঙ্গা খুব চাপেই আছেন! নেইমার-হেনরিককে বিশ্বকাপের দলে নাও—ব্রাজিল-জুড়ে রীতিমতো স্লোগানই উঠেছে। আর স্লোগান উঠবে নাইবা কেন! সান্তোসের এই দুই ফরোয়ার্ড জুটিও দুর্দান্ত খেলে যাচ্ছেন কিছুদিন ধরেই। এমন প্রতিভার সমর্থন না করে কি পারা যায়? সান্তোসকে ২০১০ পলিস্তো জেতানোর পর ব্রাজিলের সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল আর রেডিও স্টেশনগুলোর সঙ্গে ইন্টারনেট বার্তা বোর্ডেও নেইমার-হেনরিককে দলে নেওয়া নিয়ে উঠেছে জোর দাবি। ওয়েবসাইট।