টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাবানাসের বদলে ব্যারিয়সসালভাদর ক্যাবানাস। বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের পক্ষে সর্বোচ্চ গোল করা স্ট্রাইকার (৬ গোল) ভিন্ন একটা কারণেও সম্প্রতি খবরের শিরোনাম হয়েছেন। গত জানুয়ারিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে চলে গিয়েছিলেন মৃত্যুর দোরগোড়ায়। অগুনতি ভক্তের ভালোবাসাই তাঁকে ফিরিয়ে এনেছে সেখান থেকে। গত মাসে প্যারাগুয়ের ফুটবল কর্মকর্তারা জানিয়েছিলেন, ৯৫ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন তিনি। কিন্তু তাঁকে ছাড়াই প্যারাগুয়ের প্রাথমিক বিশ্বকাপ দল ঘোষণা করে চমকই দিলেন কোচ জেরার্ডো মার্টিনো। ৩০ সদস্যের দলে জায়গা পেয়েছেন প্যারাগুয়ের সদ্য নাগরিকত্ব পাওয়া আর্জেন্টিনার লুকাস ব্যারিয়স। জার্মানির বুন্দেসলিগায় চলতি মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১৮ গোল করেছেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। ওয়েবসাইট।বেনজেমার উপলব্ধিবিশ্বকাপে খেলার মাহাত্ম্য বিশ্বকাপ শুরুর আগেই বুঝে গেছেন করিম বেনজেমা! বাছাইপর্বে রোমানিয়ার বিপক্ষে কোচ তাঁকে প্রথম একাদশে না রাখায় গত সেপ্টেম্বরে রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার বলেছিলেন, মাঠে নিজের সেরাটা দেওয়ার অনুপ্রেরণা পাচ্ছেন না। কিন্তু এখন বিশ্বকাপে ফ্রান্সের হয়ে নিজের সেরা খেলাটা খেলার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি, ‘ফ্রান্স দলের জন্য যা করার তার সবকিছুই করতে চাই আমি। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ বদলি ফুটবলার হয়েও মাঠে নামতে আপত্তি নেই বেনজেমার, ‘পাঁচ মিনিট, এমনকি পাঁচ সেকেন্ডের জন্য হলেও নিজেকে উজাড় করে দিয়ে খেলতে চাই।’ ওয়েবসাইট।তোরেস সমাচারবিশ্বকাপ বাছাইপর্বে ‘পারফেক্ট টেন’ করেছে, মানে ১০ ম্যাচের সবগুলোই জিতেছে স্পেন। টানা পাঁচ মাস ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল ইউরো ২০০৮ জয়ী দলটি। বলা হচ্ছে, এই স্পেন এবার বিশ্বকাপের অধরা ট্রফিটি হাতে তুলবে। কিন্তু কোচ ভিসেন্ত দেল বস্ক তাঁর একটি অস্ত্রকে সম্ভবত পাবেন না। অস্বস্তিকর খবরটা দিয়েছে লিভারপুলের চিকিত্সক পিটার ব্রুকনার। জানিয়েছেন, ফার্নান্দো তোরেস হয়তো বিশ্বকাপে স্পেনের উদ্বোধনী ম্যাচটি মিস করবেন। হাঁটুর ইনজুরি নিয়ে স্প্যানিশ স্ট্রাইকার পুনর্বাসন-প্রক্রিয়ার মধ্যে আছেন। তাঁর অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এটা ঠিক, কিন্তু প্রথম ম্যাচটি তাঁর নাও খেলা হতে পারে। এইচ গ্রুপে স্পেনের প্রথম ম্যাচ ১৬ জুন, সুইজারল্যান্ডের বিপক্ষে। ওয়েবসাইট।লিপ্পির আনন্দব্রাজিল, স্পেন আর ইংল্যান্ডের সঙ্গে লোকেরা ইতালিকে ফেবারিট বলছে না। লিপ্পি এটাকে বড় ভাগ্যই মানছেন। কারণ? ফেবারিটের তকমা পিঠে সেঁটে যাওয়ার সঙ্গে যে চাপটা এসে ঘাড়ের ওপর পড়ে, সেটা আর থাকছে না তাঁর খেলোয়াড়দের। ইতালি চারবার বিশ্বকাপ জিতলেও কোনোবারই নাকি ফেবারিট ছিল না। লিপ্পির কথা, ‘ইতালি বিশ্বকাপে কখনোই ফেবারিট ছিল না এবং এটা কিন্তু সাহায্যই করে। আমাদের ইতিহাসের দিকে তাকালেই এটা বুঝতে পারবেন। আমরা চারটি বিশ্বকাপ জিতেছি এবং একবার ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরেছি। ওই একবার যদি জিততে পারতাম তাহলে আমরা পাঁচবার বিশ্বকাপ জেতা দল হতাম এবং ব্রাজিল জিতত চারবার!’ ওয়েবসাইট।