টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডলারের সর্বনাশে বাটের পৌষ মাসকদিন আগেও যা কল্পনা করতে পারেননি, সেটাই এখন বাস্তব হয়ে দেখা দিচ্ছে হান্স-জোর্গ বাটের সামনে। জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলতে পেরেছেন, যার সর্বশেষটিও ৭ বছর আগে। বায়ার্ন মিউনিখের হয়ে এ মৌসুমে দুর্দান্ত গোলকিপিং করেছেন, তবুও জোয়াকিম লোর বিশ্বকাপ পরিকল্পনায় ছিলেন না বাট। ক্যারিয়ারের সায়াহ্নে এসে আবার শুধু জাতীয় দলে ফেরাই নয়, পূরণ হতে পারে বিশ্বকাপ খেলার স্বপ্নটাও। বিল্ড-এর খবর, ইনজুরিতে পড়া রেনে অ্যাডলারের জায়গায় ৩৫ বছর বয়সী বাটকে নিচ্ছেন লো। দলে ফিরলেও অবশ্য ফিরবেন তিন নম্বর গোলকিপার হিসেবে। শালকে জিরো ফোরের ম্যানুয়েল নিউয়ার ও ভের্ডার ব্রেমেনের টিম ভাইজকে প্রথম দুই পছন্দ হিসেবে আগেই ঘোষণা দিয়েছেন লো। ওয়েবসাইট।আবার সিসে?জিব্রিল সিসেকে মনে আছে? শুধু ফ্রান্সের নয়, বিশ্ব ফুটবলেরই প্রতিশ্রুতিশীল স্ট্রাইকারদের একজন ছিলেন। কিন্তু কিছুটা ইনজুরি আর কিছুটা নিজের কারণে, প্রতিশ্রুতিকে পারফরম্যান্সে অনুবাদ করতে পারেননি। লিভারপুল, মার্শেই, সান্ডারল্যান্ডে খেলা সিসেকে এখন তাই খেলতে হচ্ছে প্যানাথিনাইকোসে। তবে গ্রিক ক্লাবটিতেই ফিরেছে তাঁর সুসময়। মৌসুমে ২৯ গোল করে দুই বছর পর গত মার্চে ডাক পান জাতীয় দলে। এখন মনে হচ্ছে, খেলে ফেলতে পারেন বিশ্বকাপও। থিয়েরি অঁরি, সিডনি গোভু, করিম বেনজেমা ও আন্দ্রে-পিয়েরে গিগন্যাকরা আছেন, তবে রেমন্ড ডমেনেখ আগ্রহী সিসের ব্যাপারেও। দলের ট্রেনার রবার্ট দুভেরনেকে তাই পাঠিয়েছেন সিসের দেখভাল করার জন্য। ওয়েবসাইট।ব্যস্ত বিসলেজাতীয় দলের খেলা নেই, নেই অনুশীলনও। ইংল্যান্ডের ফিজিও ইয়ান বিসলেকে সামনের কটা দিন তবুও খুব ব্যস্ত সময় কাটাতে হবে। আগামী মঙ্গলবার বিশ্বকাপের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবেন ফ্যাবিও ক্যাপেলো। সম্ভাব্য খেলোয়াড়দের ফিটনেস সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য বিসলেকে ক্লাবগুলোর অনুশীলনে পাঠাচ্ছেন ইংল্যান্ড কোচ। ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলন সদর দপ্তর ক্যারিংটন দিয়ে কাজ শুরু করবেন বিসলে, এর পর পর্যায়ক্রমে যাবেন লিভারপুল, টটেনহাম হটস্পার ও ফুলহামে। ওয়েবসাইট।এক গোলেই ১০ লাখকোনোক্রমে প্রতিপক্ষের জালটা খুঁজে পেলেই হলো, সঙ্গে সঙ্গে হয়ে যাবেন কোটিপতি! গোলখরায় ভুগতে থাকা দক্ষিণ আফ্রিকার ফুটবলারদের গোলক্ষুধা বাড়ানোর জন্য চোখ ধাঁধানো অঙ্কের পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, গোলপ্রতি ১০ লাখ র‌্যান্ড! ‘আমরা চাই দল গর্ব ও আবেগ নিয়ে মাঠে নামুক, চাই ওদের উৎসাহ দিতে’—বলেছেন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী লেসলি সেদিবে। বিশ্বকাপে ফুটবলারদের ভাতা ও বোনাস অবশ্য এখনো ঠিক করা হয়নি। অধিনায়ক অ্যারন মোকেনার নেতৃত্বে ছয় সদস্যের ‘প্লেয়ার্স কমিটি’র সঙ্গে আলোচনার পর এসব ঠিক হবে ৩১ মের মধ্যে। ওয়েবসাইট।