টু কি টা কি
ফোরলানকে ছাড়হতে পারে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়টির নাম লিওনেল মেসি। কিন্তু অস্কার তাবারেজের কাছে মেসির চেয়ে কোনো অংশে কম দামি নন ডিয়েগো ফোরলান। উরুগুয়ের বিশ্বকাপের আশা-ভরসার কেন্দ্রে যে অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকারই। ক্লাব মৌসুমের এই শেষ পর্যায়ে সব কোচই একটু শঙ্কার মধ্যে, শেষে না তাঁর কোনো খেলোয়াড় হুট করে ইনজুরিতে পড়ে। তাবারেজও ব্যতিক্রম নন। তার পরও ফর্মে থাকা এই স্ট্রাইকারকে কিংস কাপের ফাইনালে খেলার অনুমতি দিচ্ছেন কোচ। যদিও ১৯ মের ওই ফাইনালটি খেললে জাতীয় দলে যোগ দেওয়ার শেষ সময়সীমাও পেরিয়ে যাবে। কিন্তু বিশেষ ছাড় পাচ্ছেন ফোরলান। ফিফার নিয়ম বলছে, ২২ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দুই দল বাদে বাকি সব ক্লাবকেই বিশ্বকাপের তালিকায় থাকা খেলোয়াড়দের ১৬ মের মধ্যে ছেড়ে দিতে হবে। এর কী সমাধান। তাবারেজ বলছেন, ‘সেটা অ্যাটলেটিকো আর ফিফার ব্যাপার।’ এএফপি।ফার্ডিনান্ডই অনিশ্চিতবিশ্বকাপে অধিনায়কত্বের স্বপ্ন এখনো ছাড়েননি জন টেরি। পরকীয়ার মূল্য দিতে গিয়ে ইংল্যান্ড অধিনায়কের পদ থেকে ছাঁটাই হওয়া এই ডিফেন্ডারের স্বপ্নটা আবার পূরণ হয়ে যেতে পারে। কারণ টেরিকে সরিয়ে যাঁকে দায়িত্ব দিয়েছিলেন ফ্যাবিও ক্যাপেলো, সেই রিও ফার্ডিনান্ডেরই বিশ্বকাপ অনিশ্চিত! শতভাগ ফিট না হলে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারকে বিশ্বকাপের দলে রাখবেন না বলেই জানিয়ে দিয়েছেন ক্যাপেলো। তাঁর বদলে লিভারপুলের জেমি ক্যারাঘারকে নিতে পারেন এই ইতালিয়ান কোচ। ক্যারাঘার ২৩ জনের মূল দলেও থাকবেন বলে বিশ্বস্ত সূত্রের খবর। ওদিকে ভালো বিকল্প হিসেবে উঠে এসেছেন টটেনহামের লেডলি কিংও। সুতরাং ফার্ডিনান্ডের জায়গাই এখন অনিশ্চিত। অথচ তিনি অধিনায়ক! ওয়েবসাইট।টট্টির টুটে যাওয়া স্বপ্নআন্তর্জাতিক ফুটবলে অবসর থেকে ফিরে আসার ঘটনা নতুন নয়। তা ছাড়া সামনেই বিশ্বকাপ। ইতালির বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে যোগ দিতে ফ্রান্সেসকো টট্টিও তাই অবসর থেকে ফেরার চিন্তাভাবনা করছেন। কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিলে লজ্জার মধ্যেই পড়ে যেতে পারেন। কারণ টট্টির ক্লাব রোমার কোচ ক্লদিও রানিয়েরিকে ইতালি কোচ মার্সেলো লিপ্পি ইঙ্গিত দিয়ে রেখেছেন, ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে তিনি দলে নেবেন না। বিশ্বকাপ-স্বপ্নটা টুটে গেল টট্টির। রানিয়েরি অবশ্য এতে খুশিই হয়েছেন! আগামী মৌসুমে রোমার অধিনায়ককে যে একদম তরতাজাই পাবেন ক্লাব কোচ। ‘স্বার্থপরের মতো শোনাবে, তার পরও বলি, আমি এতে আনন্দিত’—টট্টির বিশ্বকাপে না থাকার সম্ভাবনা নিয়ে রানিয়েরি। রয়টার্স।