টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাপ খেলেছেন, ছেলে?১৯৮২ সালে হন্ডুরাসের প্রথম বিশ্বকাপে খেলেছিলেন অ্যান্থনি। তার ২৮ বছর পর হন্ডুরাস আবার যখন বিশ্বকাপে, দেশটির অন্যতম ভরসার নাম অ্যান্থনি-তনয় কার্লো কোস্টলি। কিন্তু বিশ্বকাপ শুরুর মাসখানেক আগেই হন্ডুরাসকে শুনতে হলো বড় একটি দুঃসংবাদ—দলের তারকা স্ট্রাইকার কোস্টলি ডান পায়ে চোট পেয়েছেন। রোমানিয়ান ক্লাব ভাসলুইর হয়ে ম্যাচ খেলার সময় আঘাত পেয়েছেন। আঘাতটা গুরুতরই—পঞ্চম মেটাটারসালে চিড় ধরা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগবে তাঁর। যার অর্থ কোস্টলির বিশ্বকাপ শেষ। রয়টার্স।পতাকা তুলুনবিশ্বকাপের আয়োজক তারা। অফিস, আদালত, বাসাবাড়িতে পতাকা না উড়লে হয়! টুর্নামেন্টের মাসখানেক যখন বাকি, দক্ষিণ আফ্রিকার ডিপার্টমেন্ট অব আর্টস অ্যান্ড কালচার (ডিএসি) নেমেছে এক প্রচারণায়—ফুটবলের জন্য পতাকা ওড়ান। এর অংশ হিসেবেই ডিএসি দক্ষিণ আফ্রিকার নাগরিকদের কাছে অফিস-আদালত, গাড়ি-বাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন। জাতীয় পতাকা নাগরিকদের দেশপ্রেম বাড়ায়। তবে এটি একই সঙ্গে পতাকা উত্তোলন আইন ও সংগীত আইন সম্পর্কেও দেশবাসীকে সচেতন করে তুলবে বলে মনে করছে ডিএসি। ওয়েবসাইট।ফিট হয়ে উঠছেন ফ্যাব্রিগাসহালকা অনুশীলন শুরু করে দিলেন সেস ফ্যাব্রিগাস। গত ৩১ মার্চ বার্সেলোনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পা ভেঙে গিয়েছিল আর্সেনাল অধিনায়কের। তার পর গত বুধবার প্রথম অনুশীলনে নামলেন। বড় আশায় বুক বেঁধে আছেন স্প্যানিশ প্লে-মেকার—বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন। ২৯ মে সৌদি আরবের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। ওই ম্যাচেই খেলার আশা তাঁর। ওই ম্যাচের আগে ২৪ মে জাতীয় দলে যোগ দেবেন ফ্যাব্রিগাস। ওয়েবসাইট।