টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতিত্ব ক্যাপেলোর২০০৮ সালে যে ইংল্যান্ড ইউরোর মূল পর্বে উঠতে ব্যর্থ, সেই ইংল্যান্ডই এবার দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অন্যতম ফেবারিট। ইংল্যান্ড দলের এই বদলে যাওয়ার মূল কৃতিত্বটা ইতালির তারকা ডিফেন্ডার ফ্যাবিও ক্যানাভারো দিচ্ছেন ফ্যাবিও ক্যাপেলোকে। কোচ ক্যাপেলো ইতালির লোক বলেই নয়, ক্যানাভারোর যুক্তি, স্টিভ ম্যাকক্ল্যারেনের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের সাফল্যের রেকর্ডটা বেশ ভালো, যার মধ্যে আছে বিশ্বকাপ বাছাইপর্বের ১০ ম্যাচের ৯টিতেই জয়। ইংল্যান্ড যে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট এতে খুশিই ক্যানাভারো, কারণ ইংল্যান্ডকে ফেবারিটের মর্যাদা এনে দিয়েছেন একজন ইতালিয়ান। এএফপি।পাঁচ বছর পর...এক-দুই বছর নয়, আন্তর্জাতিক ফুটবলে মেক্সিকান স্ট্রাইকার আলবার্তো মেদিনা গোলের দেখা পাননি প্রায় পাঁচ বছর। দীর্ঘ এই বিরতির পর পরশু গোল পেলেন। তাঁর এই গোলে জয়-খরা কাটল মেক্সিকোরও। আইসল্যান্ড ও ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করা মেক্সিকো ১-০ গোলে হারাল সেনেগালকে। ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত হয়েছিল প্রায় আশি হাজার দর্শক। সে ম্যাচে মেক্সিকান সমর্থকদের হতাশ হয়ে মাঠ ছাড়তে হলেও কাল হতাশ হতে হয়নি তাদের। শিকাগোয় অনুষ্ঠিত ম্যাচে দর্শক ছিল প্রায় ৬০ হাজার, যাদের বেশির ভাগই মেক্সিকোর সমর্থক। ওয়েবসাইট।আরও এক শ মিলিয়নবিশ্বকাপ শুরুর আর যখন মাসখানেক বাকি, তখনো আয়োজক দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি অসম্পন্ন! বেজ ক্যাম্প তৈরি এখনো পুরোপুরি শেষ হয়নি বলে উদ্বেগ প্রকাশ করেছে অনেক দল। যার মধ্যে আছে ইংল্যান্ডও। ব্যাপারটাকে গুরুত্বসহকারেই নিয়েছে ফিফা। সময়মতো বাকি কাজ যাতে সম্পন্ন হয়, সে জন্য বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা আয়োজকদের বাড়তি এক শ মিলিয়ন ডলার দিচ্ছে। এই এক শ মিলিয়ন ডলার ধরে টুর্নামেন্টের বাজেট কত দাঁড়াল জানেন? ৫২৩ মিলিয়ন মার্কিন ডলার!আশাবাদবিশ্বকাপ বহির্বিশ্বে দক্ষিণ আফ্রিকার ভাবমূর্তি বদলে দেবে—এমনই আশাবাদ সে দেশের রাষ্ট্রপতি জ্যাকব জুমার। তবে আসল কাজটা যে দক্ষিণ আফ্রিকার নাগরিকদেরই করতে হবে, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘ফুটবলের উত্সবে আমাদের দেশ, মহাদেশ এবং বিশ্বকে একসূত্রে গাঁথার দায়িত্বটা আমাদেরই। শান্তি ও সম্ভাবনার দেশ এবং আফ্রিকা মহাদেশের অগ্রগতির মূল শক্তি হিসেবে নিজেদের মেলে ধরার কাজটা আমাদেরই করতে হবে।’ বিশ্বকে এ যাবত্কালের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার আশাবাদ জানিয়েছেন তিনি। বিশ্বকাপকে সামনে রেখে পর্যটকদের উপস্থিতি বাড়ছে। বাড়ছে নাগরিকদের কর্মক্ষেত্র। বিশ্বকাপের মাসে ৩ লাখ ৬০ হাজারের মতো লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। ওয়েবসাইট।