টু কি টা কি
ব্যতিক্রম শুধু মরিনহোসংঘাতপূর্ণ দেশে ফিরে আসে শান্তি। দেশে দেশে কমে আসে অপরাধমূলক কর্মকাণ্ড! ফিফা বিশ্বকাপের এমনই প্রভাব। আরেকটি বিশ্বকাপে যখন আচ্ছন্ন হতে যাচ্ছে গোটা দুনিয়া, গায়ে আঁচ পাচ্ছেন না শুধু একজনই—হোসে মরিনহো। ইন্টার মিলানের পর্তুগিজ কোচ কোনো রাখঢাক না করেই বলেছেন, বিশ্বকাপ নিয়ে ভাবার সময় তাঁর নেই, ‘সত্য বলতে কি, এটা শুরু হলেই ছুটি কাটাতে শুরু করব আমি।’ ছুটি কীভাবে কাটাবেন সেটাও জানিয়েছেন তিনি, ‘আমি উন্মাদ দর্শক হতে চাই না। নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকা যাব না। কোথাও লিখব না, মন্তব্যও করব না। আমি চাই সমুদ্র, রোদ আর ঘুম, ব্যস আর কিছু নয়।’ ওয়েবসাইট।বিশ্বকাপ বলে কথাবয়স ৪৩। সর্বশেষ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছেন ২০০০ সালে। তার পরও বিশ্বকাপে যাওয়ার আশা করেছিলেন কাজুয়োশি মিউরা! গত সোমবার কোচ তাকেশি ওকাদার দল ঘোষণার সময় একটা আশা নিয়ে তাকিয়েও ছিলেন। কোচ যদি অপেক্ষমাণ খেলোয়াড়ের তালিকায় তাঁকে রাখেন! কোচ রাখেননি তাঁকে। তাঁর খেলার কোনো সুযোগ নেই সেটা মিউরা নিজেও জানতেন। তার পরও ‘কিং কাজু’র অকপট স্বীকারোক্তি, ‘দল ঘোষণা নিয়ে আমি রোমাঞ্চিত ছিলাম।’ ওয়েবসাইট।আশা নেইবিশ্বকাপ জিতবে ফ্রান্স? খোদ ফ্রান্সের জনগণই তা বিশ্বাস করে না। এক জরিপে দেখা গেছে, ফ্রান্স দল ও কোচ রেমন্ড ডমেনেখের ওপর আস্থা নেই সে দেশের ফুটবল সমর্থকদের। দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে ও মেক্সিকোর সঙ্গে ‘এ’ গ্রুপে থাকা ফ্রান্স বড়জোর গ্রুপ পর্বের বাধা পেরোতে পারবে বলে মনে করে ফ্রান্সের সমর্থকেরা। জরিপে অংশ নেওয়া সমর্থকদের মাত্র ৭.৪ শতাংশ মনে করে ফান্স ফাইনালে উঠতে পারবে। কোচ ডমেনেখের ওপর আস্থা রেখেছে ২২ শতাংশ সমর্থক। ওয়েবসাইট।বিয়ার-প্রস্তুতিবিয়ারে আসক্ত যেসব দর্শক ফুটবল বিশ্বকাপ দেখতে যাবে দক্ষিণ আফ্রিকায়, তাদের জন্য একটা সুখবরই দিয়েছে বিয়ার প্রস্তুতকারক কোম্পানি ‘সাবমিলার’। বহুজাতিক এই কোম্পানির দক্ষিণ আফ্রিকার প্রধান নরমান অ্যাডামি জানিয়েছেন, ‘দর্শকদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। টুর্নামেন্ট চলাকালে সমর্থকদের জন্য প্রচুর পরিমাণে বিয়ার রাখা হবে।’ দক্ষিণ আফ্রিকায় বিক্রি হওয়া প্রতি ১০ বোতলের ৯টিই সরবরাহ করে সাবমিলার। বিশ্বকাপ উপলক্ষে বিয়ারের বিক্রি ৫ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। যার পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন বোতল। যদিও প্রথমে ৫ লাখ ৫০ হাজার বিদেশি দর্শকের আশা করেছিল আয়োজকেরা। কিন্তু গত বছরের বৈশ্বিক মন্দার কারণে এখন ৩ লাখ ৭৩ হাজারের মতো পর্যটক দক্ষিণ আফ্রিকা যাবে বলে ধরা হচ্ছে। ওয়েবসাইট।