টু কি টা কি
প্রতিদানের প্রতিশ্রুতিগত বছর মে মাসে পানামার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে অভিষেক। জাতীয় দলের জার্সি গায়ে একমাত্র গোলটি করেছেন নিজের দ্বিতীয় ও আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে, হাইতির বিপক্ষে। আর এই দুই ম্যাচে তাঁর পারফরম্যান্স দেখেই ডিয়েগো ম্যারাডোনা এতটাই মুগ্ধ হয়ে গেছেন যে বিশ্বকাপের প্রাথমিক দলে নাম ঢুকে গেছে সেবাস্তিয়ান ব্লাঙ্কোর। ম্যারাডোনা ব্লাঙ্কোতে মুগ্ধ হতে পারেন, কিন্তু তাঁর অন্তর্ভুক্তি ভ্রু কুঁচকে দিয়েছে ফুটবল বিশেষজ্ঞদের। আর্জেন্টিনার অ্যাটলেটিকো লানুস ক্লাবের হয়ে খেলা এই অ্যাটাকিং মিডফিল্ডার সমালোচকদের কুঁচকানো ভ্রুটা সোজা করে দিতে চান। ব্লাঙ্কোর আশা, প্রাথমিক দল নয়, চূড়ান্ত দলেই ডাক পাবেন, ‘প্রাথমিক ৩০ সদস্যের দলে যখন ডাক পেয়েছি, স্বপ্নটা আরেকটু বড় করব না কেন?’ চূড়ান্ত দলে জায়গা পেলে ব্লাঙ্কো চাইবেন ম্যারাডোনার আস্থার প্রতিদান দিতে, ‘আমি কী করতে পারি, সেটা আর্জেন্টিনা দলের হয়ে অনুশীলনেই দেখিয়ে দেব। আমি ম্যারাডোনার আস্থার প্রতিদান দিতে চাই।’ ওয়েবসাইট।মোরাত্তির রাগহাভিয়ের জানেত্তি আর এস্তেবান ক্যাম্বিয়াসোকে দলে না দেখে বিশ্বজোড়া আর্জেন্টাইন সমর্থকেরা চটেছে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট ইন্টার মিলানের দারুণ ফর্মে থাকা এই দুই তারকা কেন আর্জেন্টিনা দলে থাকবেন না, এটা অনেকের কাছেই বোধগম্য নয়। বুঝে উঠতে পারছেন না মাসিমো মোরাত্তিও। তিনিও চটেছেন। কিন্তু মোরাত্তির চটার কারণ কী? তিনি তো আর্জেন্টাইন নন! আসলে ইন্টার প্রেসিডেন্ট মোরাত্তি চটেছেন তাঁর দলের এই দুই বড় তারকাকে বিশ্বকাপ-বঞ্চিত করায়। তিনি মনে করছেন, দুজনেরই আর্জেন্টিনার বিশ্বকাপ দলে থাকা উচিত ছিল। যদিও ইন্টারের দুই তারকা ডিয়েগো মিলিতো আর ওয়াল্টার স্যামুয়েল দলে আছেন, তার পরও মোরাত্তির দুঃখ কমছে না, ‘ওরা অবশ্যই ডাক পাওয়ার যোগ্য ছিল। এমন দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পর এই দুজনকে না ডাকাটা বিস্ময়কর সিদ্ধান্ত। হ্যাঁ, মিলিতো আর স্যামুয়েলের জন্য ভালো লাগছে। তার পরও যে দুজন বাড়িতে বসে থাকবে, তাদের কথা ভেবে আমি হতাশ।’ ওয়েবসাইট। হুয়ানের ধন্যবাদকাকা, রোনালদো, রোনালদিনহোদের ভিড়ে তাঁর নাম হারিয়ে যায়। ব্রাজিলের গত কয়েক বছরের সাফল্যের তিনিও যে একজন কারিগর, সেটা কেউ যেন মনেই রাখতে চায় না। কিন্তু মনে রাখা উচিত, ২০০৪ ও ২০০৭ কোপা আমেরিকা জয়ের পথে ব্রাজিলের একজন নায়কের নাম হুয়ান সিলভেরিয়া ডস সান্তোস। ব্রাজিলের হয়ে ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা রোমার এই সেন্টার ব্যাক দুঙ্গারও খুব প্রিয়। আরেকটা বিশ্বকাপ দলে ডাক পেয়ে দুঙ্গার প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি। দুঙ্গাকে তিনি কথা দিয়েছেন, তাঁকে দলে ডাকার মর্যাদা রাখতে শতভাগ চেষ্টা করবেন। ওয়েবসাইট।জুমার আহ্বানবেতন বাড়ানোর দাবিতে দক্ষিণ আফ্রিকায় পরিবহন শ্রমিকেরা টানা চতুর্থ দিনের মতো ধর্মঘটে থাকায় প্রায় অচল হয়ে গেছে নৌ-স্থলবন্দরগুলো। বিশ্বকাপের সময় বিশেষ সরকারি বাস চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে হিংসাত্মক প্রতিবাদ করছেন ট্যাক্সি চালকেরা। এসব দেখে বিশ্বকাপ আয়োজকদের কপালের ভাঁজ। বাড়ছে সরকারের দুশ্চিন্তাও। দক্ষিণ আফ্রিকার না মানসম্মান যায়! বিব্রতকর পরিস্থিতি এড়াতে কাল প্রতিবাদ ও ধর্মঘটকারীদের উদ্দেশে বিশেষ আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি জ্যাকব জুমা। আফ্রিকানরা অতিথিদের সামনে বিবাদ করে না, এই ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিয়ে সবাইকে শান্ত হতে বলেছেন জুমা, ‘আফ্রিকায় এই প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। পুরো মহাদেশ এখন অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত। আমার মনে হয় না, আমরা দক্ষিণ আফ্রিকানরা সেই বিশ্বকাপের সম্মান নষ্ট করব।’ ওয়েবসাইট।