টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের ‘হেক্সা’?বিশ্বকাপের দিন যতই ঘনিয়ে আসছে, একটার পর একটা সুসংবাদ শুনছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। কদিন আগে ক্রীড়ালেখকদের ভোটে বিশ্বকাপের সবচেয়ে ফেবারিট বলে গণ্য হয়েছে ব্রাজিল। তারাই যে টুর্নামেন্টের হট ফেবারিট, এবার সেটা বলছে সুইস ইনভেস্টমেন্ট ব্যাংক ইউবিএস। এর ব্যাংকাররা অঙ্ক কষে বের করেছেন, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলই সম্ভাব্য চ্যাম্পিয়ন। তাদের শিরোপা জেতার সম্ভাবনা ২২ শতাংশ। দলগুলোর অতীত রেকর্ড, সাম্প্রতিক পারফরম্যান্স এবং আরও অনেকগুলো বিষয় বিবেচনায় নিয়েই এই রায় ইউবিএসের। ব্রাজিল না পারলে? ইউবিএস বলছে, ব্রাজিলের পর সবচেয়ে বেশি সম্ভাবনা নিয়ে থাকবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন কিংবা ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড। এই দুই দলেরই সাফল্যের সম্ভাবনা ৪ শতাংশ। ওয়েবসাইট।চালিকাশক্তি মোকোয়েনাশক্তি-সামর্থ্য যা-ই হোক, স্বাগতিক বলে দক্ষিণ আফ্রিকার ওপর থাকবে আলাদা দৃষ্টি। নিজ দেশের বিশ্বকাপে দর্শক-প্রত্যাশার কতটুকু পূরণ করতে পারবে ‘বাফানা বাফানা’রা তা অনেকখানিই নির্ভর করছে অ্যারন মোকোয়েনার ওপর। ইংলিশ প্রিমিয়ার লিগের দল পোর্টসমাউথে খেলা ২৯ বছর বয়সী মোকোয়েনা শুধু অধিনায়কই নন, দলের চালিকাশক্তিই বলতে পারেন তাঁকে। ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে আরও অ্যাটাকিং মিডফিল্ডার, এমনকি ডিফেন্ডারের ভূমিকায়ও সাবলীল ‘দ্য এক্স’। এর আগে মাত্র দুবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ হয়েছে বাফানা বাফানাদের, দুবারই দলের অংশ ছিলেন দেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ (৯৯টি) খেলা ফুটবলার। দলের ‘বড়’ তারকা হিসেবে দেশবাসীর প্রত্যাশার কেন্দ্রে থাকবেন ধূলিময় রাস্তায় টেনিস বলে লাথি মেরে ফুটবলার হওয়া মোকোয়েনা। লোর হতাশাড্র করেনি, হারেওনি জার্মানি। কাকাউর দুই এবং একটি আত্মঘাতী গোলে পরশু প্রস্তুতি ম্যাচ জিতেছে ৩-০ ব্যবধানে। তার পরও জার্মানির কোচ জোয়াকিম লো হতাশ। কারণ প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ ছিল যে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৪ নম্বরে থাকা মাল্টা! মিরোস্লাভ ক্লোসা ও স্টেফান কিসলিংয়ের অনুপস্থিতিতে মাঠে নামা লুকাস পোডলস্কি ও মারিও গোমেজ মেলে ধরতে পারেননি নিজেদের। মিস করেছেন অনেক সুযোগ। ম্যাচ শেষে কোচের বিশ্লেষণ, ‘আমরা অনেক কম গোল করেছি।’ আচেনের এই ম্যাচটি খেলে দুই দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য লোর দল কাল পৌঁছেছে সিসিলি। ওয়েবসাইট।ব্যাখ্যা চান নাসরিফিফার বেঁধে দেওয়া সময়সীমা মেনে প্রাথমিক দল দেওয়ার পর থেকেই ‘বাদ পড়া’দের তোপের মুখে আছেন কোচরা। এত যত্ন করে সাজানো বিশ্বকাপ-স্বপ্নটা ভেস্তে যাবে কোচের অবহেলায়, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না বাদ পড়াদের কেউ কেউ। এই দলেই ইংলিশ ক্লাব আর্সেনালের ফরাসি স্ট্রাইকার সামির নাসরি। সমালোচনা কিংবা ক্ষোভ-নিন্দা নয়, কোচ রেমন্ড ডমেনেখের কাছে সরাসরি বাদ পড়ার ব্যাখ্যাই চেয়ে বসেছেন ফ্রান্সের হয়ে ১৫টি ম্যাচ খেলা নাসরি। ফরাসি টিভি চ্যানেল ক্যানাল প্লাসকে ২২ বছর বয়সী এই মিডফিল্ডার বলেছেন, ‘আমি কোচের সিদ্ধান্তকে সম্মান করি। কিন্তু আমি জানতে চাই, কেন আমাকে বাদ দেওয়া হলো। শুনেছি, আমার আচরণ নাকি অবজ্ঞাপূর্ণ। কিন্তু আমি তাদের (ডাক পাওয়া খেলোয়াড়) সম্মানই করি।’ ওয়েবসাইট।