টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোন্ডার আশা শিরোপাবড়জোর দ্বিতীয় রাউন্ড। এবারের বিশ্বকাপে এটাই সর্বোচ্চ সাফল্য হতে পারে জাপানের। তবে কেইসুকে হোন্ডার আশার সীমানা এত ছোট নয়, বিশ্বকাপ জয়ের কথাই ভাবছেন এই মিডফিল্ডার। সিএসকেএ মস্কোর খেলোয়াড় বলছেন জাপান বিশ্বকাপে দলের সংখ্যা বাড়াতে যাচ্ছে না, ‘আমরা টুর্নামেন্ট খেলব এটা জয়ের জন্যই।’ অনেকের কাছে এটা বাড়াবাড়িই মনে হতে পারে, কিন্তু জাপানিদের কাছে নয়। কদিন আগে কোচ তাকেশি ওকাদা বলেছিলেন, তাঁদের লক্ষ্য সেমিফাইনাল। এ নিয়ে গোটা জাপানে মুণ্ডুপাত চলছে তাঁর। ফাইনাল কিংবা শিরোপা কেন নয়—জাপানিদের ভাবখানা এমনই! হোন্ডার যুক্তি, ‘যদি আমরা জেতার চেষ্টা না করি তাহলে টুর্নামেন্টে থাকার মানে হয় না। যেসব দলের সঙ্গে আমাদের খেলতে হবে তারা উঁচুমানের। আমি মনে করি, বিশ্বকাপ জয়ই জাপানের লক্ষ্য হওয়া উচিত।’ ওয়েবসাইট।ভুভুজেলা-শক্তিপ্লাস্টিকের লম্বা বাঁশি। দক্ষিণ আফ্রিকায় স্থানীয়ভাবে যাকে বলা হয় ভুভুজেলা। গ্যালারির দর্শকেরা সেই বাঁশিতে একসঙ্গে ফুঁ দিলে মাঠের পরিবেশটা কেমন হয়, রোববার সেটাই দেখলেন থাইল্যান্ডের ইংলিশ কোচ ব্রায়ান রবসন। নেলসপ্রুইটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে প্রস্তুতি ম্যাচে ০-৪ গোলে হারের পর রবসনের উপলব্ধি, ‘এই (ভুভুজেলার) আওয়াজ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে বাড়তি সুবিধা এনে দেবে বলে আমার মনে হয়।’ ভুভুজেলার আওয়াজের সঙ্গে পরিচিতি না থাকলে সেটা আগন্তুক দলগুলোর জন্য সমস্যাই হতে পারে। গত বছর কনফেডারেশনস কাপের সময়ই গ্যালারিতে ভুভুজেলার ব্যবহার নিয়ে আপত্তি উঠেছিল। কিন্তু ফিফা তা কানে তোলেনি। তাই ভুভুজেলা নিয়ে বিশ্বকাপের মাঠে ঢুকতে বাধা নেই দর্শকদের। ওয়েবসাইট।দুই নতুন মুখ৩০ জনের প্রাথমিক দলে ছিলেন তাঁরা। কাল ছয়জনকে ছেঁটে ফেলে ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখ দল ২৪ জনে নামিয়ে আনলেও টিকে গেছেন দুই নতুন মুখ ফরোয়ার্ড ম্যাথু ভালবুয়েনা ও ডিফেন্ডার মার্ক প্লানাস। এবার ফ্রেঞ্চ লিগে অলিম্পিক মার্শেইর হয়ে দুর্দান্ত খেলেছেন ভালবুয়েনা, বোর্দোর হয়ে প্লানাস। লিগের পারফরম্যান্সের নগদ পুরস্কার পেয়ে গেলেন বিশ্বকাপ দলে ডাক পেয়ে। তবে ২৩ জনের চূড়ান্ত দলে জায়গা নাও হতে পারে প্লানাসের। ইনজুরিতে থাকা উইলিয়ামস গালাসকে বিশ্বকাপে পাওয়ার আশা করছেন ডমেনেখ। তিনি সুস্থ হয়ে উঠলেই বাদ পড়বেন প্লানাস। ওয়েবসাইট।