টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গালাসের বিশ্বাসচোট—কে জানে দুই অক্ষরের এই ছোট্ট শব্দটা কতজনের বড় একটা স্বপ্ন কেড়ে নেয়! চোট এর মধ্যেই কেড়ে নিয়েছে ইংল্যান্ডের ডেভিড বেকহামের আরেকটা বিশ্বকাপ খেলার স্বপ্ন। হানা দিয়েছে স্পেনের ফার্নান্দো তোরেস আর ফ্রান্সের উইলিয়াম গালাসের স্বপ্নেও। সর্বশেষ চোটে আক্রান্ত হয়েছেন জার্মানির গোলরক্ষক রেনে অ্যাডলার। তবে এঁদের সবারই বিশ্বাস, বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন। গালাস তো জোর দিয়েই বলেছেন ফেরার কথা। বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কাফ ইনজুরিতে পড়েন গালাস। সেই থেকেই মাঠের বাইরে আর্সেনালের ফরাসি ডিফেন্ডার। এই মৌসুমে আর মাঠে ফিরতে পারবেন না। তবে বিশ্বকাপে ঠিকই খেলতে পারবেন বলে মনে করেন তিনি, ‘আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে চাই। আবার কোনো চোট না পেলে ফিরে আসতে পারব—এই আত্মবিশ্বাস আছে আমার।’ ওয়েবসাইট।স্বপ্নপূরণের অপেক্ষায়দেশের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন সব ফুটবলারেরই থাকে। এই স্বপ্নটা দেখছেন আর্জেন্টিনার হোনাস গুতিয়েরেজ আর অ্যাঙ্গেল ডি মারিয়া। নিউক্যাসল মিডফিল্ডার গুতিয়েরেজ দক্ষিণ আফ্রিকার টিকিট যে পাচ্ছেন, এটা নিশ্চিতই বলা চলে। কোচ ডিয়েগো ম্যারাডোনা বলেই দিয়েছেন, ‘আমি হোনাসের সঙ্গে কথা বলেছি। ও যদিও চ্যাম্পিয়নশিপের দল নিউক্যাসলে খেলেছে, এর পরও ওকে দলে নিতে যাচ্ছি।’ ডি মারিয়ার ক্ষেত্রে কোচ সরাসরি কিছু বলেননি, তবে বেনফিকায় তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখাচ্ছে তাঁকেও। ‘ডিয়েগো আমার প্রতি নজর রাখছে। এটাই আমাকে প্রেরণা জোগাচ্ছে। ২০১০ বিশ্বকাপে থাকাটা আমার জন্য হবে একটা স্বপ্নপূরণ।’ ওয়েবসাইট। পতাকা বইতেকেউ অল্পের জন্য বিশ্বকাপের টিকিট পায়নি। কেউবা ধারেকাছেই যেতে পারেনি। ডেনমার্ক, পোল্যান্ড, কোস্টারিকা, তিউনিশিয়া, পুয়ের্তো রিকো, এল সালভাদর আর জ্যামাইকা—বলা হচ্ছে এই দেশগুলোর কথাই। মাঠের লড়াইয়ে নেই এরা। তবে থাকছে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সঙ্গেই। ম্যাচের আগে প্রতিপক্ষ দল অথবা ফেয়ার প্লের পতাকা নিয়ে মাঠে নামবে যে কিশোরীরা, তারা আসছে এই দেশগুলো থেকেই। পতাকা বহনের জন্য এবার ২১টি দেশ থেকে নেওয়া হচ্ছে ২৮৮ জন মেয়েকে। ওয়েবসাইট।