টু কি টা কি
জন্মভূমির বিরুদ্ধেপেশাদারির খোলসে ঢাকা পড়ে আবেগ। তাই বলে এতটা! পর্তুগিজ বিশ্বকাপ দলের অন্যতম সদস্য পেপের জন্ম ব্রাজিলে। ব্রাজিলের আলো-বাতাসেই বেড়ে ওঠা, এমন কি আজকের ফুটবলার পেপের ভিত্তিও ব্রাজিলেই। সেই পেপেই কি না মনে মনে বুনে চলেছেন ব্রাজিলকে হারিয়ে দেওয়ার স্বপ্ন! শুধু হারানোর স্বপ্ন হলেও কথা ছিল, পেপের হুঙ্কার প্রতিশোধ নেওয়ার। এই দুই দল সর্বশেষ যে ম্যাচে মুখোমুখি হয়েছিল, তাতে পর্তুগালকে ৬-২ গোলের লজ্জা দিয়েছিল ব্রাজিল। পর্তুগালের সামনে সুযোগটা ভালো করেই এসেছে প্রতিশোধ নেওয়ার। দুই দলই যে এবার একই গ্রুপে। ২৫ জুন মুখোমুখি হবে ব্রাজিল-পর্তুগাল। সেই ম্যাচে নাড়িপোঁতা দেশটিকে পাল্টা জবাব দিতে চান পেপে, ‘আমি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছি, কারণ ওই ম্যাচটি আজও আমার গলায় কাঁটা হয়ে বিঁধে আছে। আমি শুধু প্রতিশোধের কথাই ভাবছি।’ প্রতিশোধের স্বপ্ন দেখুন, কিন্তু পেপে বিশ্বকাপে খেলতে পারবেন তো? গত ডিসেম্বরে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এখনো পুরোপুরি সেরে ওঠেননি রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। ওয়েবসাইট।ক্যাপেলো ভালো নন!ইনজুরির কারণে ২০০২ বিশ্বকাপ খেলা হয়নি। কিন্তু ১৯৯৮ আর ২০০৬ বিশ্বকাপে দলের অপরিহার্য সদস্য ছিলেন গ্যারি নেভিল। ঝুলিতে রাইটব্যাক হিসেবে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ (৮৫) খেলার অভিজ্ঞতাও আছে তাঁর। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার স্বাভাবিকভাবেই আশা করেছিলেন ২০১০ বিশ্বকাপে যাওয়ার। কিন্তু প্রাথমিক দলেই যে নাম নেই তাঁর! বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে খান খান। বাদ পড়ার আগে কোচের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। এখন এই ৩৫ বছর বয়সী বলছেন, ক্যাপেলো কোচিংয়ের কিচ্ছু জানেন না! কেন? কারণ ৩০ সদস্যের প্রাথমিক দলে ক্যাপেলো রাইটব্যাক রেখেছেন মাত্র একজন—গ্লেন জনসন। বাদ পড়েছেন বলে দুঃখ নেই, নেভিলের নাকি কষ্ট হচ্ছে ক্যাপেলোর এই ‘ভুল সিদ্ধান্ত’ দেখে, ‘প্রাথমিক দলে ডাক পাইনি বলে আমি যে খুব হতাশ, তা না। যদিও আমি মনে করি, দলে থাকাটা উচিত ছিল। আমি বিস্মিত যে পুরো ৩০ সদস্যের দলে রাইটব্যাক মাত্র একজন!’ ওয়েবসাইট।আল-কায়েদার হুমকিদক্ষিণ আফ্রিকা পুলিশের প্রধান ভেকি সেলে গত সপ্তাহে খুব তো বলেছিলেন, কোনো হুমকি নেই, বিশ্বকাপ হতে যাচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। এক সপ্তাহ যেতেই খবর এল, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে বসে আছে খোদ আল-কায়েদার মতো জঙ্গি সংগঠন! যে পরিকল্পনায় অংশ নিয়েছিলেন আবদুল্লাহ আজম সালেহ মিসফার আল-কাহতানি নামের এক জঙ্গি। ভয়ঙ্কর খবরটি দিয়েছেন ইরাকের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল কাসিম আত্তা। আল-কায়েদার হুমকি আগেই শোনা গিয়েছিল। তখন অবশ্য দক্ষিণ আফ্রিকান পুলিশ এই খবরকে অত গুরুত্ব দিতে চায়নি। কিন্তু এখন তারা বলছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদিও এই বলেও আশ্বস্ত করা হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকান পুলিশ কাজ করে যাচ্ছে। নির্বিঘ্নে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী। এএফপি।