টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রোসো বাদএখনো চূড়ান্ত দল ঘোষণার সময় হয়নি। কিন্তু এরই মধ্যে অনেক কোচই খেলোয়াড় ছেঁটে ফেলতে শুরু করেছেন। বর্তমান চ্যাম্পিয়ন ইতালির কোচ মার্সেলো লিপ্পি যেমন গত পরশু ৩০ থেকে ২৮-এ নামিয়ে আনলেন তাঁর প্রাথমিক দলের সদস্য। আর তাতেই একটা ধাক্কা খেল ইতালির সমর্থকেরা। বাদ পড়ে গেছেন গত বিশ্বকাপজয়ী দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ফ্যাবিও গ্রোসো। গত বিশ্বকাপের দ্বিতীয় পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতালির একমাত্র গোলটি এসেছিল এই গ্রোসোর এনে দেওয়া পেনাল্টি থেকে, সেমিফাইনালে একটি গোল করেছিলেন, ফাইনালে কাজে লাগিয়েছেন নিজের ভাগের পেনাল্টি শটটা। তার পরও জুভেন্টাসের হয়ে বর্তমান বাজে ফর্মের কারণে গ্রোসোকে বাদ পড়তে হলো। গ্রোসো ছাড়াও প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার আন্তোনিও কান্দ্রেভা। এএফপি।চুরিহোটেল রুম থেকে চুরি হয়ে গেছে প্যারাগুয়ে ফুটবল দলের ১ লাখ ১০ হাজার ডলার। বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পের জন্য প্যারাগুয়ে দল এখন ফ্রান্সের ইভিয়ান-লেস-বেইনসে। সেখানকার এক হোটেলেই সোমবার ‘চোর বাবাজি’র খপ্পরে পড়ে দলটি। বিভিন্ন সূত্র জানিয়েছে, ওই হোটেলের এক রুমের চাবি নিয়ে অভ্যর্থনা ডেস্কে এসে প্যারাগুয়ে দলের জার্সি পরে নিজেকে সন্দেহাতীতভাবে প্যারাগুয়ে দলের অংশ বলেই তুলে ধরেন এক ব্যক্তি। তাঁর পোশাক-আশাক, চেহারা-ছবি মিলিয়ে কারও সন্দেহ করার উপায় ছিল না। রুমে সমস্যা হয়েছে—এটা জানিয়ে রুমে যেতে হোটেল কর্মীদের সাহায্য নেন। পরে নিপুণ অভিনেতার মতো রুম থেকে টাকা নিয়ে চম্পট! এএফপি।উল্টো পিঠবিশ্বকাপ ফুটবলের ভুবনমোহিনী রূপের ঝলকটা একটু আগেভাগেই টের পেতে শুরু করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার পথশিশু, ভবঘুরে, আর ভ্রাম্যমাণ পতিতারা। আগন্তুকদের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার জন্য বিশ্বকাপ ম্যাচের আয়োজক শহরের রাস্তাঘাট থেকে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। জোহানেসবার্গে এই অভিযান অবশ্য অনেক আগেই শুরু হয়েছে। আটক করা হচ্ছে ভিক্ষুক ও ভবঘুরেদের, তবে সবাইকে নয়। জোহানেসবার্গ মহানগর পুলিশের দাবি, নারী, শিশু ও বিকলাঙ্গদের পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন জায়গায় যেখানে তারা একটা কিছু করে খেতে পারে। অবশ্য পুলিশি এই তৎপরতার বিরোধিতাও করছে বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থা। এএফপি।