টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষিপ্ত কাকাপ্রতিপক্ষের ডিফেন্ডাররাই শুধু কেন, কপালে দুর্গতি থাকলে সতীর্থরাও হয়ে উঠতে পারেন খলনায়ক! জোহানেসবার্গের র‌্যান্ডবার্গ উচ্চবিদ্যালয় মাঠে ব্রাজিলের বেসক্যাম্পে কাকার চোখে অন্তত খলনায়ক হয়ে উঠেছিলেন সতীর্থ ফিলিপ মেলো। অনুশীলন করতে গিয়েই জুভেন্টাস মিডফিল্ডারের বাজে এক ট্যাকলের শিকার হন রিয়াল তারকা। এতে ক্ষুব্ধ কাকা রাগে গজগজ করতে করতে ঝড়ের গতিতে মাঠ ছেড়ে আসেন। দ্রুতই ক্ষমা চেয়ে নেন মেলো, কিন্তু ইনজুরির ধকল কাটিয়ে অনুশীলনে ফেরা কাকা ওই শুকনো ক্ষমাপ্রার্থনায় গলেননি! শরীরের তাপ বাড়ার মতোই ব্রাজিল শিবিরে টেনশন বেড়ে গিয়েছিল। কোচিং স্টাফরা এসে হস্তক্ষেপ করায় পরিস্থিতি শান্ত হয়। ২ জুন জিম্বাবুয়ে ও ৭ জুন তানজানিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কাকা। ওয়েবসাইট।মাত্র ৪ শতাংশআপনি কী বলেন? ব্রাজিল, স্পেনের সঙ্গে ইংল্যান্ডও শিরোপার অন্যতম দাবিদার? দোহাই আপনার, এমন জরিপ পরিচালনার আগে ব্রিটিশদের মতামতটা একবার মগজে ঢুকিয়ে নিন। রুনি-টেরিদের নিয়ে খোদ ব্রিটিশদের আত্মবিশ্বাসটাই তলানিতে! চ্যাম্পিয়ন দূরের কথা, ইংল্যান্ড ফাইনালে খেলবে—এই বিশ্বাসটাই মাত্র ৪ শতাংশ ব্রিটিশের! ২৪ শতাংশ ব্রিটিশ মনে করে, সেমিফাইনালে খেলবে ইংল্যান্ড। দ্য সান-ইউগোভের জরিপে উঠে এসেছে, অধিনায়ক হিসেবে রিও ফার্ডিনান্ডের চেয়ে স্টিভেন জেরার্ডই হতেন বেশি জনপ্রিয়। বিস্ময়কর আরেক তথ্য, সবচেয়ে বেশি গোল করে সোনার জুতা নয়, ওয়েইন রুনির লাল কার্ড পাওয়ার আশঙ্কাই বেশি! তবে রুনি টুর্নামেন্টে ইংল্যান্ডের সেরা খেলোয়াড় হবেন, এমন প্রত্যাশাও আবার আছে! ওয়েবসাইট।সিজারের পর ক্যাসিয়াসজুলু ভাষায় ‘জাবুলানি’ মানে উদ্যাপনের জন্য। তা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে যে বলে খেলা হবে সেটাও হওয়া উচিত উৎসবের অনুষঙ্গ। বাজারে ছাড়ার পর থেকেই অ্যাডিডাসের তৈরি বলটির প্রশংসায় পঞ্চমুখ প্রায় সবাই। এখন দেখা যাচ্ছে, সমালোচনা করারও লোক আছে। তাও সমালোচনা করলেন কারা? বিশ্বের সেরা দুই গোলরক্ষক হুলিও সিজার ও ইকার ক্যাসিয়াস। তাঁদের কথা মানলে ‘জাবুলানি’ পাল্টে বলের নাম রাখা উচিত ‘ভয়ংকর’ বা ‘আতঙ্ক’। দিনকয়েক আগে ব্রাজিল গোলরক্ষক সিজার বলেছেন, ‘বলটা ভয়ংকর। মুদি দোকান থেকেই এটি কিনে আনা যায়।’ পরশু প্রস্তুতি ম্যাচে সৌদি আরবের সঙ্গে কষ্টেসৃষ্টে (৩-২ গোল) জয়ের পর স্পেন গোলরক্ষক ক্যাসিয়াস বললেন বলটা রীতিমতো ‘আতঙ্ক’। ওয়েবসাইট।