টু কি টা কি
কানের বাজি জার্মানিব্রাজিল আর স্পেন—এ দুটি দেশের কথাই বেশি শোনা যাচ্ছে। আর্জেন্টিনার পাল্লাটাও বেশ ভারী। তবে জার্মানির সাবেক অধিনায়ক অলিভার কানের বাজি তাঁর দেশ জার্মানিকে নিয়েই, ‘আমার ব্যক্তিগত বিশ্বাস, অন্য সব দলের সঙ্গে জার্মানিও ফেবারিট।’ কেউ কেউ গত মাসে আর্জেন্টিনার কাছে জার্মানির ০-১ গোলে হারের প্রসঙ্গটি তুলছে। কিন্তু কানের কথা, ‘আসলে বিশ্বকাপে দলগুলোর প্রস্তুতির সময়টা আপনাকে কোনো ইঙ্গিতই দেবে না। প্রতিটি বিশ্বকাপই নিজস্ব গতিতে এগোয়। কারা দ্রুত আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে এটা একটা ব্যাপার।’ নিজের যুক্তির সমর্থনে জার্মানির ২০০২ বিশ্বকাপ পারফরম্যান্সকে টেনে আনেন ওই টুর্নামেন্টের গোল্ডেন বল বিজয়ী, ‘২০০২ সালে আমরা প্লে-অফ খেলে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছি। শুরুটাও ভালো হয়নি। পরে তো ফাইনালই খেললাম।’ ওয়েবসাইট।বিনা মূল্যে ভিসাবিশ্বকাপের টিকিট থাকলেই হলো, দক্ষিণ আফ্রিকার ভিসা পেতে আর টাকা খরচ করতে হবে না। দক্ষিণ আফ্রিকার সাধারণ ভিসা ফি ৪২৫ র্যান্ড (৫৭ ডলার)। যারা বিশ্বকাপের টিকিট দেখাতে পারবে, ভিসা নেওয়ার সময় এই ফি দেওয়া থেকে মাফ পেয়ে যাবে। সংবাদ সংস্থা রয়টার্সকে এটা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার উপস্বরাষ্ট্রমন্ত্রী মালুসি গিগাবা। বিশ্বের ১১২টি দেশে দূতাবাস আছে দক্ষিণ আফ্রিকার। এর সব কটি থেকেই দেওয়া হবে বিনা মূল্যের ভিসা। গিবাবা জানিয়েছেন, বিশ্বে এই প্রথম কোনো দেশ বিনা মূল্যে ভিসা দেওয়ার এমন উদ্যোগ নিয়েছে। ওয়েবসাইট।বিকল্প আছেবিশ্বকাপ যত এগিয়ে আসছে, চোট পাওয়া খেলোয়াড়দের তালিকাটাও তত লম্বা হচ্ছে। স্পেনের অন্যতম দুই ভরসা ফার্নান্দো তোরেস আর আন্দ্রেস ইনিয়েস্তাও আছেন এ তালিকায়। স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কের বিশ্বাস, বিশ্বকাপের আগে এঁরা ঠিকই ফিট হয়ে উঠবেন। তবে শেষ পর্যন্ত তাঁরা ফিট হয়ে উঠতে না পারলেও ঘাবড়াচ্ছেন না বস্ক। যোগ্য বিকল্প তাঁর হাতে নাকি ঠিকই আছে। এ কারণেই ‘ফিট হয়ে উঠবেন’, এই ভরসায় চোটে ভুগতে থাকা পাঁচ-ছয়জন খেলোয়াড়কে চূড়ান্ত দলে রাখবেন না বলে জানিয়েছেন স্পেন কোচ। ওয়েবসাইট।হুর আশা এবং বাস্তবতাব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা, আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা অথবা ইতালির মার্সেলো লিপ্পি—বিশ্বকাপ ট্রফিতে চুমো এঁকেছেন তিনজনই। আর দক্ষিণ কোরিয়ার কোচ হু জং-মু কালই প্রথম সরাসরি দেখলেন বিশ্বকাপের সোনালি ট্রফিটা। বিশ্বকাপ ট্রফি বিশ্বভ্রমণে বেরিয়ে এখন রয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানেই এ ট্রফিটা ছুঁয়েও দেখলেন হু। ট্রফিটায় চুমো আঁকতে ইচ্ছে করে না তাঁর? করে না আবার! কিন্তু বাস্তবতা মেনে নিচ্ছেন হু, ‘আমারও ইচ্ছে হয় ২০১০ বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরি এবং এটা আবার এখানে (দক্ষিণ কোরিয়া) ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু এটা আসলে উচ্চাভিলাষ। আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে দ্বিতীয় রাউন্ডে ওঠা।’ ওয়েবসাইট।