টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষাইতালি আর ইংল্যান্ড যদি এবার ফাইনালে মুখোমুখি হয়ে যায়! হতেই পারে। ইতালি গতবারের চ্যাম্পিয়ন, ইংল্যান্ড বেশ ফর্মে আছে। আর বিশ্বকাপের সূচিটাও এমন যে, যার যার কাজটা ঠিকমতো করে গেলে দুদলই ফাইনালে চলে যাবে। সেই অপেক্ষাতেই আছেন মার্সেলো লিপ্পি। নিজের দল ইতালির ফাইনালে ওঠার অপেক্ষায় কেন আছেন, সেটা বোঝা গেল। কিন্তু ইংল্যান্ডকেই কেন ফাইনালে দেখতে চাইছেন? কারণ ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো। না, এই স্বদেশিকে হারিয়ে কোনো বিশেষ আনন্দ পাওয়া লিপ্পির উদ্দেশ্য না। তিনি চান ক্যাপেলোর প্রতিক্রিয়া দেখতে। ফাইনালে যখন ইতালির জাতীয় সংগীত বেজে উঠবে, তখন ক্যাপেলো কী করেন, এটা দেখার জন্য মুখিয়ে আছেন লিপ্পি। ওয়েবসাইট।ত্রিকোণমিতিতে জার্মানিদক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী দলের নাম কল্পনা করার চেষ্টা করছেন? আর মাথা ঘামানোর দরকার নেই। এবার বিশ্বকাপ জিতবে জার্মানি। বিস্মিত হবেন না, এই অনুমান উড়িয়েও দেবেন না। ত্রিকোণমিতির মতো খাঁটি গাণিতিক বিষয় ব্যবহার করে এবারের বিশ্বকাপ নিয়ে এই অনুমান করেছেন ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেটিন টোলান। টোলানের হিসাব করার পদ্ধতি খুব সোজা। তিনি এ পর্যন্ত বিশ্বকাপগুলোতে জার্মানির সাফল্যের হার হিসাব করেছেন। দলটি কত বছর বাদে বাদে শিরোপা জিতেছে, সে হিসাবও করেছেন। দুই মিলিয়ে তার হিসাব বলছে, ২০১০ সালের বিশ্বকাপ অতি-অবশ্যই জার্মানিতে আসবে। সমর্থকদের নিশ্চিত থাকতে বলেছেন অধ্যাপক টোলান, ‘আমাদের এবার আর কেউ হারাতে পারছে না। আপনারা শ্যাম্পেনে বরফ মেশানো শুরু করতে পারেন।’ এএফপি।‘যদি’ ও ‘কিন্তু’বাছাইপর্বের পারফরম্যান্স দেখেই ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপের ফেবারিটদের কাতারে রেখেছেন বোদ্ধারা। একমত অ্যালান শিয়েরারও, তবে আছে কয়েকটি ‘যদি’ ও ‘কিন্তু’। যদি ওয়েইন রুনি পুরোপুরি ফিট থাকেন এবং কিছুটা ভাগ্যের সহায়তা পাওয়া যায়, তবেই কেবল ইংল্যান্ড শিরোপা জিততে পারে বলে মনে করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক। ‘সবাই যদি ভালো খেলে, ভাগ্য সহায় হয় আর রুনি ফিট থাকে, তাহলেই আমরা অনেক দূর যেতে পারি। আমাদের জেরার্ড, ল্যাম্পার্ডের মতো ফুটবলার আছে, কিন্তু রুনির মতো গ্রেট ফুটবলার ছাড়া শিরোপা জেতা যায় না। রুনি সুপারস্টার, মেসি বা কাকার মতো’—বলেছেন শিয়েরার। ওয়েবসাইট।