টু কি টা কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুভুজেলা থেকে বাঁচতেদক্ষিণ আফ্রিকার ম্যাচ থেকে সাবধান! সাবধান হতে হবে আসলে ভুভুজেলা থেকে। দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী এই বাঁশির শব্দ বিকল করে দিতে পারে আপনার কানকে! দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা আর অব্যবস্থাপনা নিয়েই মনে হয় সবচেয়ে বেশি কথা হয়েছে। এর পরই সম্ভবত ভুভুজেলার স্থান। সম্প্রতি ইউনিভার্সিটি অব প্রিটোরিয়ার অধ্যাপক ডি ওয়েট সনেপোয়েল এবং ইউনিভার্সিটি অব ফ্লোরিডার ডক্টর জেমস হল সম্প্রতি প্রকাশ করেছেন তাঁদের গবেষণার ফল। তাতেই বেরিয়ে এসেছে এই তথ্য। সমর্থকদের একটি পরামর্শও দিয়েছেন তাঁরা—ভুভুজেলার শব্দ থেকে কান বাঁচাতে কানে শব্দনিরোধক ব্যবহার করুন। ওয়েবসাইট। হায় স্বাগতিক!এই তাহলে দক্ষিণ আফ্রিকার হাল। বিশ্বকাপের স্বাগতিক দল তারা। অথচ নিজেদের মাঠে সর্বশেষ চার ম্যাচে কোনো গোলই নেই। গোল পাচ্ছে না তারা কোথাও। পরশু জার্মানিতে উত্তর কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও গোল পায়নি দক্ষিণ আফ্রিকা। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। দক্ষিণ আফ্রিকার গ্রুপসঙ্গী উরুগুয়ে, মেক্সিকো ও ফ্রান্স। এর মধ্যে দুটি দলকে পেছনে ফেলতে না পারলে দ্বিতীয় রাউন্ডে ওঠা হবে না স্বাগতিকদের। তৈরি হবে লজ্জাজনক এক ইতিহাস—বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম স্বাগতিক দল দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হবে। কে জানে, শেষ পর্যন্ত না বড় এই লজ্জাটাই পেতে হয় দক্ষিণ আফ্রিকাকে! এএফপি।ম্যান্ডেলার জন্য৯১ বছর বয়সী নেলসন ম্যান্ডেলার শরীরে বাসা বেঁধেছে বার্ধক্যজনিত নানা সমস্যা। কে জানে, ১১ জুন বিশ্বকাপ উদ্বোধনের দিন সুস্থ থাকেন কি না আফ্রিকার এই কিংবদন্তি নেতা। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার আশা করছেন, ম্যান্ডেলা অন্তত ওই দিন পর্যন্ত সুস্থ থাকবেন। শুধু আশাই করছেন না, ম্যান্ডেলার সুস্বাস্থ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনাও করছেন। ১১ জুন জোহানেসবার্গে ২০১০ বিশ্বকাপ উদ্বোধন করার কথা ম্যান্ডেলার। কিন্তু ১১ ফেব্রুয়ারি নিজের কারামুক্তির ২০ বছর পূর্তি উদ্যাপনের পর আর লোকসমাবেশেই আসেননি সাবেক আফ্রিকান প্রেসিডেন্ট। তবে ব্ল্যাটারের বিশ্বাস, ১১ জুন ম্যান্ডেলা বিশ্বকাপ উদ্বোধন করতে পারবেন। ওয়েবসাইট।বিসর্জনএ রকম একটা খবর প্রতিবারই দেখা যায়—কেউ চাকরি ছেড়ে, কেউ আবার তার সারা জীবনের জমানো টাকা নিয়ে পাড়ি জমিয়েছে বিশ্বকাপের দেশে। নিজের দেশকে সমর্থন জোগাতে কত বিসর্জন! এই সমর্থকদের দেশই যদি বিশ্বকাপ জিতে যায়, তার বদলে তারা কি দিতে পারবে? যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভিআইপি কমিউনিকেশনস এমনই একটি জরিপ চালিয়েছে প্রায় ২০ হাজার লোকের মধ্যে। এক বছরের জন্য প্রেম-অভিসার বাতিল—এই জরিপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ সমর্থকের মত এমন। ৯৩ শতাংশ ইংলিশ সমর্থক বিশ্বকাপ ট্রফির বদলে পুরো এক সপ্তাহ না খেয়ে থাকবে। ইতালির ৭০ শতাংশ সমর্থক চাকরি ছেড়ে দিতেই প্রস্তুত। তবে স্লোভাকরা একটু বাস্তববাদী। জরিপে অংশ নেওয়া মাত্র ৩ শতাংশ স্লোভাক দলের বিশ্বকাপ জয়ের বদলে কিছু বিসর্জন দিতে রাজি আছে! ওয়েবসাইট।