টু কি টা কি
লো-বালাক সাক্ষাত্চেলসির শিরোপা অভিযানে ব্যস্ত মাইকেল বালাক। ১৫ মে এফএ কাপ ফাইনালের আগে জার্মানি দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। জার্মানি অধিনায়কের সঙ্গে দেখা করতে তাই কোচ জোয়াকিম লোকেই যেতে হচ্ছে আজ লন্ডনে। শিগগিরই দল দিতে হবে। শালকের স্ট্রাইকার কেভিন কুরানিকে দলে নেওয়া না-নেওয়ার ব্যাপার নিয়ে তো কথা আছেই, জার্মানির কোচ বালাকের সঙ্গে কথা বলবেন বিশ্বকাপের প্রস্তুতি-পরিকল্পনা নিয়েও। লো-বালাকের মূল সাক্ষাত্টা হবে আজ রাতে চেলসি-স্টোক সিটির ম্যাচের পরই। লো এ ম্যাচটি দেখবেন। বালাকের ফিটনেসটাও দেখে নিতে পারবেন তিনি। এএফপি।দুঙ্গার পাশে কস্তাসান্তোসের গোলরক্ষক ফ্যাবিও কস্তাকে পাশে পেলেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। ১৯৭০ বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো থেকে শুরু করে ’৯৪ বিশ্বকাপ জয়ের নায়ক রোমারিও—ব্রাজিল কোচ দুঙ্গাকে সবাই পরামর্শ দিয়েছেন সান্তোসের দুই তরুণ তুর্কি নেইমার ডা সিলভা ও পাওলো হেনরিক গানসোকে বিশ্বকাপ দলে রাখতে। কিন্তু এককথায় ‘না’ বলে দিয়েছেন দুঙ্গা। দুই সতীর্থ বিশ্বকাপে খেলার সুযোগ পেলে সান্তোস গোলরক্ষকের খুশিই হওয়ার কথা। কিন্তু কস্তা বড় বাস্তববাদী লোক। ক্লাবের চেয়ে দেশই তাঁর কাছে বড়। তাই দুঙ্গার সিদ্ধান্তে সমর্থন জানিয়ে বলেছেন, ‘আমার মনে হয়, যারা দলকে বাছাইপর্বের বৈতরণী পেরোতে সাহায্য করেছে দুঙ্গার তাদের ওপরই ভরসা রাখা উচিত। ধারাবাহিকতা খুব জরুরি।’ ওয়েবসাইট।কলম্বিয়া থাকছেবাছাইপর্বের বৈতরণী পার হয়ে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নিতে পারেনি কলম্বিয়া। মাঠে না থাকলেও দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে থাকছে দক্ষিণ আমেরিকার এ দেশটি। থাকছে পপতারকা সাকিরার মাধ্যমে, থাকছে তাদের বিখ্যাত ‘হোয়াইট গোল্ডের’ কল্যাণেও। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ‘থিম সং’ হচ্ছে সাকিরার একটি গান। আর কলম্বিয়ার বিখ্যাত হোয়াইট গোল্ডের তৈরি আংটি হচ্ছে ২০১০ বিশ্বকাপের অফিসিয়াল আংটি। আফ্রিকায় প্রথম বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতেই বিশেষ এই আংটি তৈরি করাচ্ছে ফিফা। আর এটা তৈরি হচ্ছে কলম্বিয়ার সাবেক তারকা কার্লোস ভালদেরামার দেশেই। ফুটবল বিশ্বকাপের বিভিন্ন স্টেডিয়াম এবং বিভিন্ন দেশের পতাকার আদলে তৈরি হবে আংটিগুলো। ২ হাজার ৫০০ থেকে ২ লাখ ৫০ হাজার ডলার হবে এই আংটিগুলোর দাম। তবে বিনা মূল্যেই অমূল্য এই আংটির একটা পেতে পারেন লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোরা। এর জন্য অবশ্য বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হতে হবে তাঁদের। ওয়েবসাইট।