টু কি টা কি
পাকের বিশ্বাসনিজের বুকে ৪৪ বছর আগে যে ক্ষতটা তৈরি হয়েছিল, সেটি এখনো যন্ত্রণা দেয় তাঁকে। ইংল্যান্ড ১৯৬৬ বিশ্বকাপে ক্ষতটা তৈরি হয়েছে উত্তর কোরিয়ার ফুটবলার পাক দু-ইকের। ইতালিকে ১-০ গোলে হারিয়ে সেবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল উত্তর কোরিয়া। কিন্তু পর্তুগালের কাছে হেরে বিদায় নেয় তারা। মর্মান্তিক ছিল সেই পরাজয়। ২৫ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে গিয়েও ৫-৩ গোলে হারে উত্তর কোরিয়া। ইউসেবিও করেছিলেন হ্যাটট্রিকসহ ৪ গোল। বিশ্বকাপের সেরা ‘কামব্যাকের’ একটি হিসেবে বিবেচিত এই ম্যাচটাই বুকে ক্ষত সৃষ্টি করেছে পাকের। তবে এবার এই ক্ষতটা শুকাবে বলে বিশ্বাস উত্তর কোরিয়ার সাবেক মিলিটারি সার্জেন্টের। ৪৪ বছর পর আবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলছে উত্তর কোরিয়া। গ্রুপ পর্বে ব্রাজিল, আইভরিকোস্টের সঙ্গে সেই পর্তুগালও তাদের প্রতিপক্ষ। কোরিয়ার এ দলটি পর্তুগালকে হারিয়ে তাঁর মনের জ্বালা জুড়াবে বলে মনে করেন পাক, ‘আমার বিশ্বাস, উত্তর কোরিয়া ও ব্রাজিল শেষ ষোলোতে উঠবে।’ ওয়েবসাইট।দুঙ্গার বাড়িতে পুলিশনা, নিজে কোনো ঝামেলা পাকাননি, তবে ঝামেলায় পড়েছিলেন ব্রাজিল কোচ। বাড়িতে পুলিশ গিয়েছিল এ জন্যই। পোর্তো আলেগ্রোয় দুঙ্গার বাড়িটা কাচে ঘেরা। শনিবার রাতে বাড়ি ফিরেই দুঙ্গা দেখেন এক ধরনের উজ্জ্বল আলো প্রতিফলিত হচ্ছে তাঁর বাড়িতে। খেয়াল করে দেখলেন ব্রাজিলের একটি টেলিভিশন কমেডি শোর ক্রু চারটি গাড়ি ও ট্রাক নিয়ে সেই আলো জ্বেলেছেন দুঙ্গার বাড়ির দিকে, তাঁর হাতে ধরা একটি প্লাকার্ড ‘নেইমারকে বিশ্বকাপ দলে নিতে হবে।’ ব্রাজিলের নতুন সেনসেশন সান্তোস স্ট্রাইকার নেইমারের সেই ভক্ত অনেকক্ষণ ধরেই এই কীর্তি চালিয়ে যাচ্ছিলেন, দুঙ্গার পরিবারের সদস্যরা ভয়ে লুকিয়ে পড়েছিলেন। পরে দুঙ্গা এসে পুলিশ ডাকলেন, যদিও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ওয়েবসাইট।এবার ফন ডার ভার্টচোটে আক্রান্তদের তালিকাটা বাড়ছে তরতর করে! বিশ্বকাপ এগিয়ে আসছে, চোট পেলেই জাগছে শঙ্কা—বিশ্বকাপটা যদি মিস হয়ে যায়! এবার এই দুঃস্বপ্ন হানা দিয়েছে নেদারল্যান্ডের মিডফিল্ডার রাফায়েল ফন ডার ভার্টকে। শনিবার স্প্যানিশ লিগে রিয়াল জারাগোজার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ ঊরুতে চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। এ মৌসুমের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না। রিয়ালে তাই জয়ের আনন্দের সঙ্গে আছে হতাশাও। নেদারল্যান্ডের জন্য এই হতাশাটা না আরও বড় হয়ে দেখা দেয়। কারণ বিশ্বকাপের আগে তাঁর সেরে ওঠা নিয়েই শঙ্কা আছে। এএফপি।