টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোপাসে ক্ষিপ্তশতভাগ সঠিক ভবিষ্যদ্বাণী করে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় নায়ক বনে গেছেন অক্টোপাস পল। পুরো বিশ্বই গুনিন পলের অসাধারণ প্রতিভায় মুগ্ধ। বিশ্বকাপ সমাপ্তির সপ্তাহ দেড়েক পরে এসে জানা যাচ্ছে, সবাই মুগ্ধ নয়, কেউ কেউ পলের কর্মকাণ্ডে মহা বিরক্তও! কাজাখস্তানের বাজিকর প্রতিষ্ঠানের কথাই ধরুন, তারা তো পলের ওপর মহা খাপ্পা! পলের কারণে যে তাদের লাভের অঙ্কটা প্রত্যাশার চেয়ে অর্ধেকে নেমে গেছে। কাজাখস্তানের বাজিকর সংস্থার অভিযোগ, জাদুকরি পল যাকে বিজয়ী বলে ঘোষণা দিয়েছে, বাজি ধরতে গিয়ে লোকজনও সেই দলের পক্ষেই পাউন্ড ঢেলেছে। ফলাফল, ওই বাজিকর প্রতিষ্ঠানের মাথায় হাত! মোট ৪ কোটি ৪০ লাখ পাউন্ডের বাজি থাকলেও ওই প্রতিষ্ঠানটির লাভ মাত্র ৬ লাখ ৭০ হাজার পাউন্ড! ওয়েবসাইট।ক্যাসিয়াসের কাছে গুজবনতুন মৌসুম শুরু দূরের কথা, অনুশীলন ক্যাম্পটাই ঠিকভাবে বসাতে পারেননি রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনহো। এরই মধ্যে গুজব রটে যায়, নতুন কোচের সঙ্গে দলের বিশ্বকাপজয়ী তারকা খেলোয়াড়দের দ্বন্দ্ব শুরু হয়েছে! কিন্তু একে স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। তিনি দৃঢ়কণ্ঠে জানিয়ে দিলেন, কোচের সঙ্গে খেলোয়াড়দের কোনো সমস্যা নেই। গুজবের হেতু, মরিনহো অনুশীলন শুরু করে দিলেও বিশ্বকাপজয়ী তারকারা যোগ দেননি। যোগদানের পূর্বনির্ধারিত তারিখ ছিল ২ আগস্ট, এখন এক সপ্তাহ আগেই খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। এতেই নিন্দুকেরা রটিয়ে দেয় গুজব। দ্রুত ফেরা সম্পর্কে ক্যাসিয়াস বলেছেন, ‘এটা ভালো। আমি বেশ কয়েকবারই তাঁর সঙ্গে কথা বলেছি। তাঁর পরিকল্পনাটা আমার পছন্দ হয়েছে। তিনি চান, খেলোয়াড়েরা বিশ্রাম শেষে ফিরে আসুক এবং তৈরি হোক। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উপলব্ধিটা এমন যে আপনাকে সবকিছুই ভুলিয়ে দেয়।’ ওয়েবসাইট।ইতোর ভুভুজেলা-প্রেমকেউ একবার একটা কিছু করলেই হলো, ঝাঁকের কইয়ের মতো সেটি অনুসরণ করে ইংলিশরা! এক দিন আগের খবর, মাঠে ভুভুজেলা নিষিদ্ধ করেছে আর্সেনাল ও টটেনহাম। পরদিনই তাতে সুর মিলিয়ে আরও পাঁচটি ইংলিশ ক্লাব—ওয়েস্টহাম, এভারটন, বার্মিংহাম সিটি, ফুলহাম এবং লিভারপুলও ভুভুজেলার ওপর জারি করে বসল নিষেধাজ্ঞা। তবে ইংলিশরা ভুভুজেলা-বিদ্বেষী হলেও ক্যামেরুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতোর কাছে ভুভুজেলা খুব প্রিয়। ইন্টার মিলান তারকা গর্বের সঙ্গেই জানিয়ে দিচ্ছেন, ভুভুজেলাকে বড় ভালোবাসেন তিনি! বিশ্বকাপে ব্যর্থ ইতো কমিউনিটি ফুটবল টুর্নামেন্ট খেলতে এখন কেনিয়া। সেখানেই তিনি বলেছেন, ‘আমি এটাকে ভালোবাসি। এটার শব্দ খেলোয়াড় এবং সমর্থকদের উদ্দীপ্ত এবং উৎসাহিতই করেছে। ভুভুজেলা এখন বিখ্যাত এবং এটা নিয়ে আমরা অনেক বছর কথা বলে যাব। ব্রাজিলিয়ান সমর্থকেরা কী করে, সেটা দেখার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’ এএফপি।