টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৫ পর্যন্ত বেকহাম!অ্যাকিলিসের চোট বিশ্বকাপ খেলতে দেয়নি। কদিন আগে বলেছিলেন আবার জাতীয় দলে ফিরে সেপ্টেম্বরে ইউরো বাছাইপর্বে অংশ নেবেন। সেই বেকহামই এবার বললেন, সেপ্টেম্বরে ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে ফিরবেন। এই কথারও যে নড়চড় হবে না তারই বা নিশ্চয়তা কী! গত শনিবার ফক্স সকার চ্যানেলের এক অনুষ্ঠানে এটা বলার আগে আগেই গিয়েছিলেন চিকিৎসকের কাছে। চিকিৎসকের অনুমান ছিল বেকহাম ফিরতে পারেন অক্টোবরে। কিন্তু তাঁর নিজের মনে হচ্ছে এর দুই-তিন সপ্তাহ আগেই তিনি ফিরতে পারবেন। তাতেও অবশ্য এল গ্যালাক্সির লাভ খুব হবে না। কারণ ২৪ অক্টোবরই শেষ হয়ে যাচ্ছে মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম। এমএলএস কাপ দিয়ে মৌসুম শেষ হচ্ছে ২১ নভেম্বর। এ মৌসুমে গ্যালাক্সি বেকহামকে হয়তো পেল না, তাতে কী? ইংল্যান্ডের সাবেক অধিনায়ক তো আরও ১০ বছর খেলবেন। গ্যালাক্সি কোচ ব্রুস অ্যারেনা মনে করেন, ৩৫ বছর বয়সী বেকহাম খেলে যেতে পারবেন ৪৫ বছর বয়স পর্যন্ত! এএফপি।মগির মুখে ইব্রাএক-দুজন তরুণ ফুটবলারের সঙ্গে চুক্তি করলেও দলবদলের বাজারে এসি মিলানকে ঠিক খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে লুসিয়ানো মগির পরামর্শ নিলে মিলান আলোচনায় উঠে আসতে পারে। ইতালিয়ান এই ভদ্রলোকের বিশ্বাস, স্কুডেট্টো জয়ের পথে ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তিই মিলানের জন্য সেরা হতে পারে। লুসিয়ানো মগি ২০০৬ সালে ইতালিয়ান ফুটবলে ঘটে যাওয়া ম্যাচ পাতানো কেলেঙ্কারির হোতা। আজীবন নিষিদ্ধ হলেও ইতালিয়ান ফুটবলে এখনো বড় নাম মগি। ১৯৯৪ থেকে ২০০৬—দীর্ঘ এক যুগ মহাপরিচালক ছিলেন জুভেন্টাসের। এই মগি কোন সম্পর্কের খাতিরে ইব্রাহিমোভিচের সঙ্গে চুক্তি করতে এসি মিলানকে উৎসাহ দিচ্ছেন, সেটা অবশ্য এক রহস্য। বিতর্কিত এই ফুটবল সংগঠক বলেছেন, ‘গত কয়েক দিনে আমি পড়েছি যে বারলুসকোনি অনুভব করছেন, ইব্রাহিমোভিচই মিলানের সমস্যার সমাধান। আমি এতে খুশি।’ মগি মনে করেন, ইব্রাহিমোভিচকে পেলে মিলানের আক্রমণে ভারসাম্য আসবে এবং পাতোর জায়গাটা উন্মুক্ত হবে। এমনকি জ্লাতানের আগমনে লাভবান হতে পারে রোনালদিনহোও। ওয়েবসাইট।