টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্তিখাবের অপসারণপ্রথমে কোচ হয়ে, এরপর জাতীয় দলের ম্যানেজারের ভূমিকায়। ২০০৮ সালের অক্টোবর থেকেই পাকিস্তান দলের নীতিনির্ধারকের ভূমিকায় কাজ করছিলেন ইন্তিখাব আলম। অবশেষে কাল ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হলো তাঁকে। নতুন ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন নাভিদ আকরাম চিমা। পিসিবি অবশ্য দাবি করছে ইন্তিখাবকে ছাঁটাই করা হয়নি। পাকিস্তানের জাতীয় ক্রিকেট একাডেমির উন্নয়ন কর্মসূচির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন ইন্তিখাব। এ কাজে বেশি মনোযোগ দিতে চান বলেই ম্যানেজারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। ওয়েবসাইট।সম্মাননাযে সাফল্য ফুটবলের দেশ হিসেবে পরিচিত ব্রাজিলের মেয়েদেরও নেই, সেই সাফল্য এবার ধরা দিল জাপানের মেয়েদের হাতে। ফেবারিট যুক্তরাষ্ট্রকে হারিয়ে জিতেছে ফিফা মহিলা বিশ্বকাপ। তাদের এই সাফল্য সুনামি-বিধ্বস্ত জাপানের মানুষকে নতুন করে উঠে দাঁড়ানোর প্রেরণা জোগাচ্ছে। সাফল্যের পুরস্কার পাচ্ছে জাপান মহিলা ফুটবল দলও। এশিয়ার প্রথম দেশ হিসেবে ফুটবলের প্রথম বিশ্বকাপজয়ী দলটিকে জাপান ‘পিপলস অনার অ্যাওয়ার্ড’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বেসবল কিংবদন্তি সাদাহারু ওহ কিংবা বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক আকিরা কুরুসাওয়ার মতো ব্যক্তিরা অতীতে পেয়েছেন এই সম্মান। তবে এবারই প্রথম ব্যক্তির বদলে পুরস্কারটি দেওয়া হলো কোনো দলকে। এএফপি।নিশ্ছিদ্র নিরাপত্তালন্ডন অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান সেবাস্তিয়ান কো আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আয়োজনকে সফল করতে সর্বোচ্চ চেষ্টাটাই তাঁরা করবেন। গেমসের সাফল্যের সঙ্গে জড়িত থাকায় নিরাপত্তার ব্যাপারটিকেও গুরুত্ব দিচ্ছেন আয়োজকেরা। গেমসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ২৭ হাজার নিরাপত্তাকর্মী কাজ করবে। ১২ হাজার পুলিশ কর্মকর্তার পাশাপাশি ১০ থেকে ১৫ হাজার বেসরকারি নিরাপত্তাকর্মীকেও কাজে লাগানোর পরিকল্পনা আয়োজকদের। এখানেই শেষ নয়, ভেন্যুতে ভেন্যুতে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা। মাঠে ঢোকার মুখে তল্লাশির মুখোমুখি হতে হবে দর্শকদের। ওয়েবসাইট।