টু ক রো খ ব র
গানসোর দরজা খোলাশেষ পর্যন্ত হয়তো রিয়াল মাদ্রিদেই যোগ দেবেন নেইমার। তবে তাঁর বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত নয়। নেইমার কোথাও যান না যান, আরেক তারকা গানসোর বিষয়ে ক্লাব সান্তোসের অবস্থান পরিষ্কার। ২১ বছর বয়সী এই মিডফিল্ডার এসি মিলানে যেতে চাইলে যেতে পারেন, সান্তোস বাধা দেবে না। মানে গানসোর সঙ্গে এসি মিলানের জন্য আলোচনার দরজা খোলা। ব্রাজিলিয়ান ক্লাবটির সভাপতি লুইস আলভেরো রিবেরোই বলেছেন, ‘ও ইতিমধ্যে আমাকে বলেছে, এই বছরের শেষ দিকে ক্লাব বিশ্বকাপ খেলতে সে সান্তোসেই থাকতে চায়। কিন্তু ও যদি সান্তোস ছাড়তে চায়, আমাদের কোনো অভিযোগ থাকবে না। আমরা খেলোয়াড়ের ইচ্ছাটাকে সম্মান জানাব।’ ওয়েবসাইট।গ্যালিয়ানির ভয়একসময় ইউরোপিয়ান লিগে ইতালিয়ান সিরি ‘আ’ ছিল শীর্ষ তিনের দুইয়ে। কিন্তু উয়েফা চ্যাম্পিয়নস লিগের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে বর্তমানে সিরি ‘আ’ যেন নেমে গেছে চার নম্বরে। ইংল্যান্ড, স্পেন ও জার্মান লিগ এগিয়ে। সিরি ‘আ’র বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের সহসভাপতি আদ্রিয়ানো গ্যালিয়ানির ভয়, ইউরোপের সবচেয়ে সফল লিগগুলোর মধ্যে সিরি ‘আ’ হয়তো আগামীতে পঞ্চম স্থানে চলে যাবে। গ্যালিয়ানির বিশ্বাস, এভাবে চলতে থাকলে ফ্রান্সের লিগ ওয়ান ঠিকই সিরি ‘আ’কে টপকে যাবে এবং এতে ক্লাবগুলোর করার থাকবে না কিছুই। ‘২০১৬ ইউরোর জন্য নতুন স্টেডিয়াম তৈরি করায় ধন্যবাদ। আমার ভবিষ্যদ্বাণী হলো, ফ্রেঞ্চ লিগও আমাদের টপকে যাবে।’—লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে বলেছেন তিনি। ওয়েবসাইট।জয়ে শুরু বরুসিয়ারগত মৌসুমে অনেকটা অপ্রত্যাশিতভাবেই জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এ মৌসুমে তাই শিরোপা ধরে রাখাটা তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের শুরুটা হলো দারুণ। পরশু নতুন মৌসুমের সূচনা ম্যাচে তারা ৩-১ গোলে হারিয়েছে হামবুর্গকে। জয়ের নায়ক জার্মানির দুই উঠতি তারকা মিডফিল্ডার কেভিন গ্রসক্রিউজ এবং ১৯ বছরের তরুণ মারিও গোয়েজে। গ্রসক্রিউজ ২টি, গোয়েজে একটি গোল করেছেন। হামবুর্গের সান্ত্বনাসূচক গোলটি করেছেন রবার্ট টেশে, ৭৯ মিনিটে। এএফপি।