টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসেম্বরেই নেইমার রিয়ালেনেইমারকে দলে টানতে সান্তোসের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ এক দৈনিকের খবর, চলতি সপ্তাহেই এই চুক্তির ঘোষণা আসতে পারে। তবে সান্তোস স্ট্রাইকার নেইমার রিয়ালে যোগ দেবেন ডিসেম্বরে। ৮-১৮ ডিসেম্বর জাপানে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ। ওই টুর্নামেন্ট শেষেই নেইমার যোগ দিতে চান রিয়ালে। তাঁর এই ইচ্ছাকে প্রাধান্য দিয়েই সমঝোতায় পৌঁছেছে দুই ক্লাব। এএফপি।আফগানিস্তানের জয়উদীয়মান ক্রিকেটশক্তি হিসেবে নিজেদের পরিচয়টা আরও জোরদার করল আফগানিস্তান। চার দিনের ম্যাচের পর এবার ওয়ানডেতেও হারাল কানাডাকে। গত রোববার কানাডার কিং সিটিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিকেরা হেরেছে ২ উইকেটে। ৪৪.৫ ওভারে কানাডা অলআউট হয় ২৩০ রানে। বৃষ্টির কারণে ডি/এল পদ্ধতিতে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২১৩। ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।বায়ার্নের হারনতুন ভালো কিছু করার প্রত্যাশা বায়ার্ন মিউনিখের। ৪০ মিলিয়ন ইউরো খরচ করে দলকেও নতুন করে সাজিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। ম্যানুয়েল নয়্যার এবং জেরোম বোয়াটেংকে ভিড়িয়েছিল দলে। তার পরও পরাজয় দিয়ে নতুন মৌসুমের শুরু বায়ার্নের। ঘরের মাঠে পরশু তারা ১-০ গোলে হেরে গেছে কোনো রকমে অবনমন এড়ানো বরুসিয়া মনশেনগ্লাডবাখের কাছে। ম্যাচের একমাত্র গোলটি ইগোর ডি কামারগোর। এএফপি।মানচিনির অস্বীকারশোনা যাচ্ছিল, ইন্টার মিলান স্ট্রাইকার ওয়েসলি স্নাইডারের পেছনে ছুটছে ম্যানচেস্টার সিটি। তাঁকে দলে টানতে ৩০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও নাকি রাজি সিটি। কিন্তু এমন খবরের সত্যতা উড়িয়ে দিলেন ম্যান সিটির কোচ রবার্তো মানচিনি, ‘খবরটা সত্যি নয়। ইন্টারের খেলোয়াড় স্নাইডারের ব্যাপারে কখনোই কিছু বলিনি আমি।’ ওয়েবসাইট।