টু ক রো খ ব র
পিতৃত্বের টানেশ্রীলঙ্কা সফর ‘বাতিল’ করে যেকোনো সময় দেশের বিমানে চড়ে বসতে পারেন রিকি পন্টিং। না, চোট-টোট কিছু না। সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক এই পরিকল্পনা আঁটছেন পিতৃত্বের টানে। দ্বিতীয় সন্তানের বাবা যে হতে যাচ্ছেন শিগগিরই! স্ত্রী রিয়ানার কোলে অনাগত সন্তানটি আসার কথা অবশ্য তৃতীয় টেস্টেরও সপ্তাহ খানেক পর। এই হিসাবে পন্টিং চাইলে শ্রীলঙ্কা সফর শেষ করেই ফিরতে পারেন। কিন্তু অনাগত সন্তানটি যদি প্রত্যাশিত সময়ের আগেই ভূমিষ্ট হয়! যেমনটা ঘটেছিল প্রথম সন্তান, মেয়ে ইমির ক্ষেত্রে। ইমি ভূমিষ্ট হয়েছিল চিকিৎসকের দেওয়া তারিখের পাঁচ সপ্তাহ আগে। ঝুঁকিটা সে কারণেই নিতে চাচ্ছেন না পন্টিং, ‘ইমি পাঁচ সপ্তাহ আগে হয়েছিল। দ্বিতীয়টিও আগে আগে চলে আসার সম্ভাবনাই বেশি।’ ওয়েবসাইট।মেসির ফেরাআরেকটি এল ক্লাসিকো খেলার তর সইছে না বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির। বার্সেলোনার কোচ পেপ গার্দিওলাকে জানিয়ে দিয়েছেন, তিনি চাইলেই মেসিকে নিতে পারেন সুপার কোপার দলে। আগামী ১৪ ও ১৮ আগস্ট সুপার কোপায় রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলবে বার্সা। কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে খেলার পর থেকে প্রতিযোগিতামূলক ম্যাচে নেই মেসি। তাঁকে ছাড়াই অনেক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বার্সা। চাইলেই আরও কিছুদিন ছুটিটা বাড়াতে পারতেন দুবারের বর্ষসেরা ফুটবলার। কিন্তু ফুটবলই যাঁর ধ্যানজ্ঞান, তিনি আর কত দিন থাকতে পারেন মাঠের বাইরে? জড়তা কাটাতে পুরোদমে শুরু করেছেন অনুশীলন। পরিচিত হয়েছেন নতুন সতীর্থ অ্যালেক্সিস সানচেজসহ অন্যদের সঙ্গে। রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদই বটে। ওয়েবসাইট।তবু বার্সা-বন্দনানেইমারের দলবদলের বিষয়ে কোনটি যে সত্য এবং শেষ খবর, বোঝা যাচ্ছে না! গত রোববার স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা খবর ছাপায়, নেইমারের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তির বিষয়টি চূড়ান্ত, ডিসেম্বরের পরই রিয়ালে যোগ দেবেন সান্তোস তারকা। এক দিন আগের এই খবরটিকে গুঞ্জন বলে নেইমার মেতেছেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার প্রশংসায়। সঙ্গে দৃঢ়কণ্ঠে বলছেন, কোনো ক্লাবেই যোগ দেওয়ার জন্য তিনি প্রস্তুত নন। পরশু জার্মানিতে স্পেনেরই এক ক্রীড়া দৈনিককে নেইমার বলেছেন, ‘এই মুহূর্তে মাদ্রিদ কিংবা বার্সেলোনা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আমার যা বলার বলে দিয়েছি এবং সবাই তা জানে।’ ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বার্সেলোনাকে বিশ্বের সেরা ক্লাব বলে ঘোষণাও দিয়েছেন, ‘তারা বিশ্বের সেরা দল এবং বিশ্বসেরা খেলোয়াড় আছে তাদের দলে।’ ওয়েবসাইট।