টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মিয়াইচিআর্সেনালে তিনি আছেন সেই জানুয়ারি থেকেই। কিন্তু এত দিন আর্সেনালের জার্সি গায়ে খেলতে পারেননি। ইংল্যান্ডে কাজের অনুমতিই পাচ্ছিলেন না জাপানের টিনএজ উইঙ্গার রিও মিয়াইচি। জানুয়ারিতে চুক্তি সই করে তাই আর্সেনাল ডাচ ক্লাব ফেইনুর্দে ধারে খেলতে দিয়েছিল তাঁকে। নতুন মৌসুমের আগে ১৮ বছর বয়সী মিয়াইচি কাজের অনুমতি পেয়েছেন, ফেইনুর্দ থেকেও তাই তাঁকে নিয়ে আসছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। রয়টার্স।এলানোর বদলে ইতো!রুশ ধনকুবের সুলেমান কেরিমভের ইচ্ছা ছিল তাঁর ক্লাব আনজি মাখাশকালায় ব্রাজিলিয়ান জুটি গড়বেন। রবার্তো কার্লোস আগে থেকেই আছেন, তাঁর সঙ্গে চেয়েছিলেন সান্তোসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলানোকে। কিন্তু এলানো সান্তোস ছাড়ছেন না। কেরিমভ তাই হাত বাড়িয়েছেন স্যামুয়েল ইতোর দিকে। ইন্টারকে ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছেন, আর ইতোকে পারিশ্রমিক হিসেবে তিন বছরের জন্য ৬০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছেন। তবে এখনো কিছুই নিশ্চিত নয়। এএফপি, ওয়েবসাইট।ম্যানইউর সান্নিধ্যে স্নাইডারম্যানচেস্টার ইউনাইটেড আর ম্যানচেস্টার সিটি—ম্যানচেস্টারের দুই ক্লাবই চাইছে ওয়েসলি স্নাইডারকে। কিন্তু ইন্টার মিলানের ডাচ প্লে-মেকার যেতে চান ম্যানইউতে। কোনো রাখঢাক না করেই নিজের ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন স্নাইডার। ম্যানইউ কোচ অ্যালেক্স ফার্গুসনও স্নাইডারের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন, ‘হ্যাঁ, তার (স্নাইডার) সঙ্গে যোগাযোগ হয়েছে। আমার সঙ্গে অনেকেরই যোগাযোগ হয়।’ এই যোগাযোগটা কবে আনুষ্ঠানিক হবে, এটা অবশ্য স্নাইডার, ফার্গুসন বা ইন্টার মিলানের কেউই এখনো বলতে পারছেন না। এএফপি, ওয়েবসাইট।