টু ক রো খ ব র
ভিয়েরা বলছেন, সিটিপ্যাট্রিক ভিয়েরার বিশ্বাস, এবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারে ম্যানচেস্টার সিটি। লন্ডনের এই ক্লাবে খেলেই ক্যারিয়ারের ইতি টেনেছেন, পরে হয়েছেন ক্লাবটির শুভেচ্ছাদূত—সিটিকে সম্ভাব্য চ্যাম্পিয়ন বলার কারণ এটাই নয়। ফ্রান্সের সাবেক তারকা গত মৌসুমে ক্লাবের পারফরম্যান্সের ভিত্তিতেই এই ভবিষ্যদ্বাণী করছেন। এফএ কাপ জয়ের পাশাপাশি গত মৌসুমে তৃতীয় হয়ে লিগ শেষ করেছে সিটি। ফুটবল-পণ্ডিতেরা এবার বলাবলি করছেন, এবার শিরোপা জিততে পারে ওল্ড ট্রাফোর্ডের বাইরের কোনো দল। তাই ভিয়েরাও বলতে পারছেন, ‘শিরোপার জন্য চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিগের অন্য দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে পারবে বলে বিশ্বাস আমার।’ ওয়েবসাইট।বিদায় প্রিঞ্জঘরের মাঠে মহিলা বিশ্বকাপ ফুটবলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছিলেন বির্জিত প্রিঞ্জ। এবার সব রকম ফুটবল থেকেই অবসরের ঘোষণা দিলেন বিশ্ব মহিলা ফুটবলের অন্যতম সফল তারকা। ‘২৫ বছর খেলার পর সময় এসেছে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার। সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু বিদায় বলার এটাই সময় বলে মনে হয়েছে আমার’—কাল বার্লিনের সংবাদ সম্মেলনে ঘোষণা জার্মানির হয়ে ২১৪ ম্যাচে ১২৮ গোল করা প্রিঞ্জের। ২০০৩ ও ২০০৭ সালে জার্মানিকে ফিফা মহিলা বিশ্বকাপের শিরোপা এনে দেওয়া প্রিঞ্জ ২০০৩ সাল থেকে টানা তিনবার জিতেছেন ফিফা মহিলা বর্ষসেরা ফুটবলারের খেতাব। রয়টার্স।ম্যানইউর পিছুটানইন্টার মিলান ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন ওয়েসলি স্নাইডার—খবরটা কদিন ধরেই জোরালো ছিল। সবকিছু ঠিকঠাক বলে কদিন আগেও জানিয়েছিলেন ডাচ মিডফিল্ডার। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে যাওয়া হলো না ২৭ বছর বয়সী স্নাইডারের। ইংলিশ এক দৈনিকের খবর, স্নাইডারের বয়স এবং তাঁর দাবি করা ২ লাখ পাউন্ড সাপ্তাহিক বেতন বিবেচনায় নিয়েই তাঁকে দলে টানার লড়াইয়ে ক্ষান্ত দিয়েছে ম্যানইউ। পল স্কোলসের অবসরের পর থেকেই তাঁর বিকল্প হিসেবে একজন মিডফিল্ডার খুঁজছে ম্যানইউ। ওয়েবসাইট।ইরাকের কোচ জিকো!এখনো কোচ হননি। হতে পারেন। ব্রাজিল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য ইরাক তাঁকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। সেটি গুরুত্ব দিয়ে ভাবছেন ব্রাজিলের ‘সাদা পেলে’খ্যাত সাবেক ফুটবল তারকা জিকো। ২০১৪ বিশ্বকাপের এশীয় অঞ্চলের বাছাইয়ের তৃতীয় পর্বে উঠেছে ইরাক। এই পর্বে তারা ‘এ’ গ্রুপে খেলবে জর্ডান, চীন ও সিঙ্গাপুরের বিপক্ষে। জিকোর অধীনেই বাছাইপর্বের বৈতরণী পার হতে চায় ইরাক। মধ্যপ্রাচ্যে কর্মরত জিকোর ভাই এডুর মাধ্যমে জিকোকে প্রস্তাব করেছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন। বাকিটা নির্ভর করছে জিকোর সিদ্ধান্তের ওপর। রয়টার্স।