টু ক রো খ ব র
পদত্যাগ১৭ ম্যাচের ৫টিতে হার, ৮টিতে ড্র, জয় মাত্র ৪টিতে। তাঁর অধীনে কোস্টারিকার পারফরম্যান্স মোটেও ভালো নয়। নিজে থেকেই তাই সরে দাঁড়ালেন রিকার্ডো লা ভোলপে। গত সেপ্টেম্বরে কোস্টারিকা ফুটবল দলের দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টাইন এই কোচ। গত পরশু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন তিনি আর দায়িত্বে থাকছেন না। ১৯৭৮ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের গোলরক্ষক লা ভোলপে মেক্সিকান ক্লাব এস্তুদিয়ান্তেসের দায়িত্ব নিতে পারেন বলে শোনা যাচ্ছে। রয়টার্স।দুর্ঘটনাগাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা হরহামেশাই ঘটছে। কিন্তু এ খবরটি খেলার পাতায় আসার কারণ, দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন তাঁরা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর আত্মীয়। রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকার ভগ্নিপতি, এজেন্ট এবং মায়ের বন্ধু শুক্রবার সকালের দুর্ঘটনায় চোট পেয়েছেন। মাদ্রিদের কাছে ওই দুর্ঘটনার পর গাড়িতে আগুন লেগে যায়। তবে তাঁরা নিরাপদেই গাড়ি থেকে বেরোতে সক্ষম হন। ওয়েবসাইট।অবশেষেউসাইন বোল্ট নন, আসাফা পাওয়েল নন। জ্যামাইকান এই ডোপপাপী স্টিভ মুলিংস। ১০০ মিটার স্প্রিন্টে এই মৌসুমের তৃতীয় সেরা টাইমিং যাঁর। জ্যামাইকার অ্যান্টি-ডোপিং কমিশন সম্প্রতি নাম প্রকাশ না করে ডোপ টেস্টে একজনের পজিটিভ হওয়ার খবর দিলে, ‘কে সেই ডোপপাপী’ এমন একটা কৌতূহল সৃষ্টি হয়েছিল অ্যাথলেটিকস বিশ্বে। মুলিংসের এজেন্টই নিশ্চিত করেছেন, তাঁর পজিটিভ হওয়ার খবর। এখন আজীবন নিষিদ্ধ হতে পারেন মুলিংস। কারণ এর আগেও পারফরম্যান্সবর্ধক ড্রাগ নিয়ে তিনি দুই বছর নিষিদ্ধ হয়েছিলেন। এএফপি।