টু ক রো খ ব র
মুক্তিমুক্তি পেয়েছেন চেলসির নাইজেরিয়ান মিডফিল্ডার ওবি মিকেলের বাবা। কিছুদিন আগে নাইজেরিয়া থেকে তাঁকে অপহরণ করা হয়েছিল। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শহর কানো থেকে উদ্ধার করা হয় সিনিয়র ওবি মিকেলকে। কানোর রাজ্যপুলিশের বিবৃতিতে সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে, যার মধ্যে আছেন এক নারীও। উদ্ধারের পর ওবি মিকেলের বাবা জানিয়েছেন, অফিস থেকে বাসায় ফেরার পথে সেনাবাহিনীর পোশাক পরিহিত দুজন লোক তাঁর গতিরোধ করে এবং একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ওয়েবসাইট।আবারওনতুন বেতন-ভাতার দাবিতে গত বছর ধর্মঘট করেছিলেন ইতালিয়ান ফুটবলাররা। নতুন মৌসুম শুরুর আগে এবারও ধর্মঘটের হুমকি দিলেন ইতালিয়ান খেলোয়াড়েরা। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে ইতালিয়ান সিরি ‘আ’-এর নতুন মৌসুম। ইতালিয়ান খেলোয়াড় ইউনিয়নের (এআইসি) সভাপতি ড্যামিয়ানো টোমাসি বলেছেন, ‘আমি আবারও বলছি, নতুন মজুরি চুক্তি সই হলে আমরা শনি ও রোববার খেলব। নয়তো বাড়িতেই বসে থাকব।’ স্প্যানিশ লিগে চলছে ফুটবলারদের ধর্মঘট। এবার শুরু হচ্ছে ইতালিতে! রয়টার্স।ম্যানইউর নতুন চুক্তিজার্সির জন্য বিজ্ঞাপনী চুক্তি আগে থেকেই ছিল। এবার অনুশীলন সরঞ্জামের জন্যও বিজ্ঞাপনী চুক্তি করল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির বিশ্বাস, ইংলিশ ফুটবলে এটাই এ ধরনের প্রথম চুক্তি। ডিএইচএলের সঙ্গে ম্যানইউর চুক্তিটা হয়েছে চার বছরের জন্য। এই সময়ে অনুশীলনের সরঞ্জাম বাবদ স্পনসরদের কাছ থেকে স্যার অ্যালেক্স ফার্গুসনের দলের তহবিলে জমা পড়বে চার কোটি পাউন্ড। রয়টার্স।