টু ক রো খ ব র
সতর্কিত আমিরনিষেধাজ্ঞা থাকার পরও ইংল্যান্ডে সারে ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানের অ্যাডিংটন ক্লাবের হয়ে খেলেছিলেন মোহাম্মদ আমির। ব্যাপারটা আইসিসির চোখ এড়ায়নি। এ নিয়ে তদন্তও শুরু করেছিল, ধারণা ছিল, স্পট ফিক্সিংয়ের কারণে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ আমির আরও শাস্তি পেতে পারেন। কিন্তু বাড়তি কোনো শাস্তি নয়, আইসিসি সতর্ক করে দিয়েছে আমিরকে। রয়টার্স।আরোগ্যের পথে সক্রেটিসপাকস্থলীতে রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন ব্রাজিলের ফুটবল গ্রেট সক্রেটিস। অবস্থা আশঙ্কাজনক ছিল বলে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নিতে হয়েছিল তাঁকে। এখন অবস্থা উন্নতির দিকে। এক ভিডিও সাক্ষাৎকারে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন খোদ সক্রেটিস, ‘প্রথম দুই দিন অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু এখন অবস্থা বেশ উন্নতির দিকে। আমি ফিজিওথেরাপি নিচ্ছি। শনিবারের মধ্যেই আমি বাসায় ফিরতে পারব বলে আশা করছি।’ ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল অধিনায়ক সক্রেটিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শুক্রবার। এএফপি।লি নার প্রস্তুতিইউএস ওপেনের আগে প্রস্তুতি ভালোই হচ্ছে লি নার। রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়ে নিউ হ্যাভেন ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন চীনের এই তারকা। পরশু এশিয়ার প্রথম গ্র্যান্ড স্লামজয়ী জিতেছেন ৬-৪, ৭-৬ (৭/৪) গেমে। শেষ আটে আরেক রুশ আনাস্তাসিয়া পাভলিয়ুচেঙ্কোভার মুখোমুখি হবেন লি না। আর মাত্র তিন দিন পরই শুরু হচ্ছে ইউএস ওপেন। এএফপি।