টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেকহাম কিউপিআরে?ডেভিড বেকহামকে দলে নিতে চাইছে কুইন্স পার্ক রেঞ্জার্স (কিউপিআর)। মাত্রই প্রিমিয়ার লিগে ওঠা দলটির ম্যানেজার নিল ওয়ারনক পরশু এমনই ইঙ্গিত দিয়েছেন। গত মাসে ইংলিশ ক্লাবটির অধিকাংশ শেয়ার কিনে নিয়েছেন মালয়েশিয়ার ব্যবসায়ী টনি ফার্নান্দেজ। তখন থেকেই নাকি এলএ গ্যালাক্সিতে খেলা বেকহামের পিছু নিয়েছেন কিউপিআরের নতুন মালিক। টাকার অভাব নেই এই এয়ারলাইনস ব্যবসায়ীর। তবে সাবেক ইংল্যান্ড অধিনায়ককে চাইছে আরও অনেকগুলো ইংলিশ ক্লাব। দেখা যাক, যুক্তরাষ্ট্র থেকে জন্মভূমিতে ফিরে আসেন কি না ৩৬ বছর বয়সী এই তারকা! ওয়েবসাইট। গোটশের ভবিষ্যৎজার্মানির নতুন তারকা মারিও গোটশে বুন্দেসলিগা ছেড়ে যাবেন। পাড়ি জমাবেন ইউরোপের আরও বড় কোনো লিগে। এটা যেন দিব্য চোখে দেখছেন জার্মানি জাতীয় দলের কোচ জোয়াকিম লো। তিনি এও বলেছেন, বায়ার্ন মিউনিখ এখন চাইলেও পাবে না বরুসিয়া ডর্টমুন্ডের তারকাকে। কারণ বায়ার্নকে না করার মতো আর্থিক সামর্থ্য এখন আছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নদের। লোর বিশ্বাস, ‘শেষ পর্যন্ত সে দেশের বাইরের বড় কোনো ক্লাবেই যাবে।’ ১৯ বছরের গোটশেকে এখনই তুলনা করা হচ্ছে মেসির সঙ্গে। ওয়েবসাইট।স্নাইডারের দুঃখডাচ তারকা ওয়েসলি স্নাইডারের ম্যানইউতে যাওয়া না-যাওয়া নিয়ে কত কথা হলো! কিন্তু শেষ পর্যন্ত আর ইন্টার মিলান ছাড়তে পারলেন না। স্যার অ্যালেক্স ফার্গুসনই নাকি স্নাইডারকে ওল্ড ট্রাফোর্ডে আনতে অনিচ্ছুক ছিলেন। দুই দিন আগে তো বলেই দিলেন স্নাইডার ম্যানইউর জন্য সঠিক খেলোয়াড় নন। কাল করিয়েরে দেল্লো স্পোর্তকে স্নাইডার বলেছেন, ‘জানি না কেন আমার ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়া হলো না, হতে পারে তারা কখনই আমাকে চায়নি।’ নিজেই ছাড়তে চাইছিলেন ইন্টার। আর এখন বলছেন ইন্টারই তাঁর ভবিষ্যৎ। আর কখনোই ইন্টার ছাড়ার কথা মুখে আনবেন না! ওয়েবসাইট।