টু ক রো খ ব র
১০ মাস পরসর্বশেষ শিরোপা জিতেছিলেন গত বছরের অক্টোবরে, চীনা ওপেনে। দীর্ঘ ১০ মাস পর পরশু আবার শিরোপা জিতলেন দুটি গ্র্যান্ড স্লামজয়ী সভেৎলানা কুজনেৎসভা। ইউএস ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট সান ডিয়েগো ওপেনের ফাইনালে তিনি ৬-৪, ৬-৭ (৭-৯), ৬-৩ গেমে হারিয়েছেন পোলিশ তারকা আগনিয়াস্কা রাদওয়ানস্কাকে। কাকতালীয়ভাবে ১০ মাস আগে চীনা ওপেনের ফাইনালেও এই রাদওয়ানস্কাকে হারিয়েই শিরোপা জিতেছিলেন কুজনেৎসভা। পরশু শিরোপার হাসি হেসেছেন বিশ্বের তিন নম্বর মহিলা তারকা ডেনমার্কের ক্যারোলিন ওঝনিয়াকি এবং আর্জেন্টিনার ডেভিড নালবানডিয়ানও। ক্লারা জাকোপালোভাকে ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে ওঝনিয়াকি জিতেছেন ডেনমার্কের ই-বোকস সনি এরিকসন ওপেন। ফাইনালে মার্কোস বাগদাতিসকে ৬-২, ৭-৬ (৭-৪) গেমে হারিয়ে নালবানডিয়ান জিতেছেন ওয়াশিংটন ডিসির লেগ ম্যাসন ক্লাসিকের শিরোপা। এএফপি।ডি মারিয়ার আশাবেনফিকা থেকে ২ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন বিশ্বকাপ চলাকালেই। ধরা হয়েছিল আর্জেন্টিনার সম্ভাব্য সাফল্যে একটা বড় অবদান থাকবে তাঁর। তবে আর্জেন্টিনার ব্যর্থ মিশনে নিজেও আলাদাভাবে আলো ছড়াতে পারেননি অ্যাঙ্গেল ডি মারিয়া। এখন দিন গুনছেন রিয়ালে কিছু করে দেখানোর। কোচ হোসে মরিনহোর গুণমুগ্ধ ডি মারিয়া বলছেন, ‘আমি অনেক কিছু শিখছি। আমার আশা, শুরুর একাদশে জায়গা করে নেওয়া। আমার বিশ্বাস, আমি তা পারব। সেই সামর্থ্য আমার আছে। এ জন্য যদি দিনের পর দিন কঠিন পরিশ্রমও করতে হয় আমি করব। আমি কোনো কিছুতেই ভীত নই।’ ‘যদি খেলতে চাও, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে’—মরিনহোর এই দর্শনটাও কদিনে রপ্ত করে ফেলেছেন ২২ বছর বয়সী উইঙ্গার। ওয়েবসাইট।বিদায় টমাসনআন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন ড্যানিশ ফুটবল অধিনায়ক জন ডাল টমাসন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১১২টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৫২টি। কাল বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার জানিয়েছেন, ‘আমার জীবনের অনেকখানিই জুড়েই আছে জাতীয় দল। তাই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য সহজ ছিল না। ডেনমার্ক দলের হয়ে খেলতে পারাটা সব সময়ই আমার কাছে গর্বের।’ এএফপি।জার্মান-সেরা রোবেনগত মৌসুমটি দুর্দান্ত কেটেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের। বুন্দেসলিগা ও জার্মান কাপ শিরোপা জয়ের পর জার্মানির ইতিহাসে প্রথমবার ‘ট্রেবল’ জয়েরও সম্ভাবনা ছিল। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাদের হারিয়ে ওই ইতিহাসটা গড়েছে ইন্টার মিলান। এমন একটি মৌসুম কাটানোর পর জার্মানির বর্ষসেরা পুরস্কারগুলো তো বায়ার্ন শিবিরেই যাবে। গেছেও তাই। কিন্তু দুটি পুরস্কার চলে দুই ওলন্দাজের কাছে। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন হল্যান্ডের আরিয়েন রোবেন। বর্ষসেরা কোচ বায়ার্নের লুইস ফন গল। গত মৌসুমেই বায়ার্নে যোগ দেওয়া রোবেন বুন্দেসলিগায় ২৪ ম্যাচে করেছেন ১৬ গোল। বর্ষসেরার ভোটে রোবেনের পেছনেই ছিলেন জার্মান মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টেইগার। বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার এবারও জিতেছেন ইনকা গ্রিঞ্জস। ‘প্রতিটি পুরস্কার বা শিরোপাই উৎসবের কারণ’—পুরস্কার পেয়ে বলেছেন রোবেন। ওয়েবসাইট।