টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলভারেজই কোচপরিবারের সামনে অপদস্থ হওয়াটা সইতে না পেরে ত ৎ ক্ষণা ৎ ই অপরিচিত মহিলাটিকে চড় মেরেছিলেন হার্নান দারিও গোমেজ। জাতীয় দলের কোচ হিসেবে এতটা অসহিষ্ণু আচরণ করা অনুচিত—এমন উপলব্ধি থেকে মহিলার কাছে পরে শুধু ক্ষমাই চাননি, গত মাসে কলম্বিয়ার কোচের পদও ছেড়ে দেন গোমেজ। কোপা আমেরিকায় গোমেজের সহকারী লিওনেল আলভারেজের কাঁধে তখনই উঠেছিল অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব। এবার সাবেক এই মিডফিল্ডারকে পূর্ণকালীন কোচ হিসেবেই নিয়োগ দিল কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। কলম্বিয়ার হয়ে ১৯৯০ ও ১৯৯৪ বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডারের প্রধান কোচ হিসেবে অভিষেক হবে আগামী মাসে, বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ দিয়ে। এএফপি।মরিনহোর ‘না’বড় দল হয়ে ওঠার স্বপ্ন নিয়ে আনঝি মাখাচকালা ইতিমধ্যেই ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে ইন্টার মিলান থেকে উড়িয়ে নিয়েছে স্যামুয়েল ইতোকে। রাশিয়ান ক্লাবটি হাত বাড়িয়েছিল হোসে মরিনহোর দিকেও! কিন্তু মরিনহো ‘না’ করে দিয়েছেন। স্প্যানিশ দৈনিক মার্কার দাবি অন্তত সে রকমই। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে চোখ রেখে মাখাচকালা রিয়াল মাদ্রিদ কোচকে দিয়েছিল বার্ষিক ২ কোটি ৫০ লাখ পাউন্ড পারিশ্রমিকের প্রস্তাব। ওটা গ্রহণ করলে মরিনহো হতেন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের কোচ। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে মরিনহো সান্তিয়াগো বার্নাব্যুতেই কাজ করবেন বলে জানিয়ে দিয়েছেন। শুধু মাখাচকালার প্রস্তাব নয়, মার্কার দাবি, রিয়াল কোচ ফিরিয়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির বছরে ২ কোটি পাউন্ড এবং বেসিকতাসের খালি চেকের প্রস্তাবও! ওয়েবসাইট।আবারও বেকহামের আশাডেভিড বেকহামকে দলে নেওয়ার আশা তাহলে ছাড়েননি হ্যারি রেডন্যাপ? টটেনহাম কোচ বরং বেকহামকে পেতেই ব্যাকুল। বলছেন, ‘যদি ডেভিড টটেনহামে আসতে চায়, আমি ওকে দুহাত মেলে স্বাগত জানাব।’ এ বছরের শুরুতেই সাবেক ইংল্যান্ড অধিনায়ককে ধারে খেলানোর আশায় অনেক চেষ্টাই করেছিলেন স্পারদের কোচ। বেকহাম টটেনহামের সঙ্গে অনুশীলনও করেছিলেন। কিন্তু বেকহাম শেষ পর্যন্ত থেকে যান গ্যালাক্সিতেই। কিন্তু আগামী নভেম্বরেই মেজর লিগ সকারের ক্লাবটির সঙ্গে শেষ হয়ে যাচ্ছে বেকহামের চুক্তির মেয়াদ। এরপরই বেকহাম মুক্ত হয়ে যাবেন। বেকহামকে পাওয়ার আশা নতুনভাবে জাগছে এ কারণেই। কুইন্স পার্ক রেঞ্জার্স তো ইতিমধ্যে বেকহামের সঙ্গে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। ওয়েবসাইট।