টু ক রো খ ব র
অধিনায়ক নন তেভেজস্থায়ীভাবেই কার্লোস তেভেজকে ম্যানচেস্টার সিটির অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেন কোচ রবার্তো মানচিনি। এবারের প্রিমিয়ার লিগের প্রথম তিন ম্যাচের একটিতেও শুরুর একাদশে ছিলেন না তেভেজ। বাহুবন্ধনী পেয়েছিলেন বেলজিয়ান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। এই কোম্পানিকেই এ মৌসুমের জন্য অধিনায়ক করেছেন সিটির ইতালিয়ান কোচ। এই ভালো লাগে, পরক্ষণেই আবার মন খারাপ হয়ে যায়—ম্যানচেস্টার সিটিতে কার্লোস তেভেজের সময় কাটছে এভাবেই। কয়েক দিন আগে তেভেজ নিজেই জানিয়েছেন, মানচিনির সঙ্গে তাঁর সম্পর্কও ভালো নয়। এ কারণেই কি তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলেন মানচিনি? ওয়েবসাইট।ভারত-পাকিস্তান ফাইনালমুখোমুখি ভারত ও পাকিস্তান। এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফির অভিষেক ফাইনালটা এর চেয়ে বেশি রোমাঞ্চ সম্ভবত আর ছড়াতে পারত না। চীনের ওরদোস সিটিতে অনুষ্ঠানরত টুর্নামেন্টটির ফাইনাল আজই। ফাইনালের আগেই লিগ পর্বের শেষ ম্যাচে পরশু মুখোমুখি হয় এই দুই দল। পরাজয়ের লজ্জা পেতে হয়নি কাউকেই। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। ২ মিনিটে দুই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ভারত। ৪২ মিনিটে ০-২-এ পিছিয়ে পড়া ভারত পরের ১১ মিনিটের মধ্যেই দুটি গোল ফিরিয়ে দেয়। ফাইনালে ওঠার জন্য পাকিস্তানের ড্র হলেই চলত। লিগের অন্য খেলায় মালয়েশিয়া জাপানকে ৩-২ গোলে হারানোতেই ফাইনাল নিশ্চিত হয় ভারতের। প্রথম এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকির অন্য দুটি দল কোরিয়া ও চীন। ওয়েবসাইট।হোমারের স্বপ্নবিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে, এবার অলিম্পিক জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন জাপান মহিলা ফুটবল দলের অধিনায়ক হোমারে সাওয়া। ‘আমরা সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি’—গত পরশু উত্তর কোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে লন্ডন অলিম্পিকের টিকিট পাওয়ার পর বলেছেন জাপান মহিলা দলের মিডফিল্ডার। এর আগে কোনো মহিলা দল বিশ্বকাপ জয়ের পরের বছর অলিম্পিক জিততে পারেনি। যুক্তরাষ্ট্র ১৯৯৬ অলিম্পিকে সোনা জিতেছে, এর পর জিতেছে ১৯৯৯ বিশ্বকাপ। সম্ভাবনা ছিল ২০০০ সিডনি অলিম্পিক জয়েরও। কিন্তু ফাইনালে নরওয়ের কাছে হেরে যায় যুক্তরাষ্ট্র। ৩টি অলিম্পিক ও ৫টি বিশ্বকাপ খেলা সাওয়ার বিশ্বাস, জাপান পারবে। এএফপি।