টু ক রো খ ব র
ক্লিচকো স্বরূপেইডব্লুবিসির শিরোপা হাতছাড়া করেননি ভিতালি ক্লিচকো। পোল্যান্ডের ভ্রক্লাতে টমাস অ্যাডামেককে দশম রাউন্ডে থামিয়ে দিয়ে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নের মুকুটটা নিজের মাথাতেই রেখেছেন ইউক্রেনের এই রাজনীতিক বক্সার। গত জুলাইয়ে ছোট ভাই ভ্লাদিমির ক্লিচকো ডেভিড হায়েকে যেভাবে পরাভূত করেছিলেন, বড় ভাই ভিতালি প্রতিপক্ষের ওপর তার চেয়েও বেশি কর্তৃত্ব দেখিয়েছেন। প্রথম তিন রাউন্ডে অ্যাডামেক কিছুই করতে পারেননি। চতুর্থ রাউন্ডেই একটু পরীক্ষায় ফেলেন প্রতিপক্ষকে, তবে ৪০ বছর বয়সী ভিতালি নিয়ন্ত্রণ ধরে রাখেন ঠিকই। ওয়েবসাইট।আজহার-পুত্র আহতসড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের ছেলে আয়াজউদ্দিন। আজহারের সাবেক স্ত্রী নওরিনের ঘরের দ্বিতীয় সন্তান ১৯ বছর বয়সী আয়াজও বাবার মতোই ক্রিকেটার। গতকাল উঠতি এই ক্রিকেটার নিজের মোটরসাইকেল চালাচ্ছিলেন। সে সময় হায়দরাবাদের আউটার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অবস্থা গুরুতর। তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় আজহারের আত্মীয় আফজালও আহত হয়েছেন। ওয়েবসাইট।সানচেজের চোটলিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে ভয়ংকর জুটি গড়ে তুলবেন, এই আশাতেই অ্যালেক্সিস সানচেজকে ৩ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফি দিয়ে উদিনেসে থেকে নিয়ে এসেছে বার্সেলোনা। প্রত্যাশা পূরণের ছবিও ফুটিয়ে তুলতে শুরু করেছিলেন। কিন্তু নিজেকে পুরোপুরি মেলে ধরার আগেই ছিটকে পড়লেন মাঠের বাইরে। পরশু রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-২ গোলে ড্র ম্যাচে ঊরুতে গুরুতর চোট পেয়েছেন চিলিয়ান ফরোয়ার্ড। ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে সানচেজকে। রয়টার্স।আইপিএল চেয়ারম্যান শুক্লাআইপিএলের নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন রাজীব শুক্লা। বর্তমান চেয়ারম্যান চিরায়ু আমিনের স্থলাভিষিক্ত হবেন তিনি। অর্থদুর্নীতি আর অনিয়মের অভিযোগে আইপিএলের স্বপ্নদ্রষ্টা ললিত মোদিকে বরখাস্ত করার পর চিরায়ু আমিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের সংসদবিষয়ক মন্ত্রী শুক্লা ক্রিকেট প্রশাসক হিসেবেও খ্যাতিমান। আইপিএলের ফ্র্যাঞ্চাইজ মালিকদের সঙ্গেও সম্পর্ক দারুণ। এসব বিবেচনা করেই পদটির জন্য শুক্লাকে মনোনীত করেছে বিসিসিআই। বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন শ্রীনিবাসন। ওয়েবসাইট।