টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ক্যাপেলোরবার্তো কার্লোসের পর স্যামুয়েল ইতোকে দলে টেনেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে। মুক্তহস্তে টাকা খরচ করা রুশ ক্লাব আনঝি মাখাচকালা এর পরই হাত বাড়িয়েছিল রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহোর দিকে। কিন্তু মরিনহো ‘না’ করে দিয়েছেন। হতাশ হয়ে বসে না থেকে আনঝি এবার হাত বাড়িয়েছে ইংল্যান্ড জাতীয় দলের কোচ ফাবিও ক্যাপেলোর দিকে। ইংল্যান্ডের সঙ্গে এই ইতালিয়ানের চুক্তি ২০১২ ইউরো পর্যন্ত। অভিজ্ঞ ক্যাপেলোর জন্য আনঝিও তত দিন অপেক্ষা করতে রাজি। দ্য ডেইলি মেইল-এর খবর, ক্যাপেলোও আনঝির দায়িত্ব নেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। ওয়েবসাইট।সেরেনার জরিমানাশাস্তি এড়াতে পারলেন না সেরেনা উইলিয়ামস। শাস্তিটা হলো, তাঁকে দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে। গত সোমবার ইউএস ওপেনের মহিলা এককের ফাইনালে গ্রিক চেয়ার আম্পায়ার এভা অ্যাসদারেকিকে গালাগাল করেছেন ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী এই মার্কিন। সেরেনাকে শাস্তিটা দিয়েছেন যুক্তরাষ্ট্রের টেনিস অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট পরিচালক ব্রায়ান আরলি। সেরেনার অপরাধ গ্র্যান্ড স্লামের আচরণবিধির বড় কোনো লঙ্ঘন নয়, যুক্তি তাঁর। ঘোষিত শাস্তি ঠিকই আছে—বলেছেন গ্র্যান্ড স্লাম কমিটির পরিচালকও। ২০০৯ সালেও ইউএস ওপেনে একই রকম ঘটনার জন্ম দিয়ে শাস্তি পেয়েছিলেন সেরেনা। রয়টার্স।ভারতের ‘ক্ষতি’আগামী ৩ থেকে ১১ ডিসেম্বর—নয় দিনের চ্যাম্পিয়নস ট্রফি হকির স্বাগতিক ছিল ভারত। কিন্তু প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে ভারতের স্বাগতিক হওয়ার অধিকার কেড়ে নিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ)। কাল টুর্নামেন্টের নতুন স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডকে। স্বাগতিক হলে সরাসরি খেলার সুযোগ মিলত ভারতের, কিন্তু এখন পেরোতে হবে বাছাইপর্ব। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস চ্যালেঞ্জ ট্রফিতে খেলে পেতে হবে চূড়ান্ত পর্বের টিকিট। ভারতের ‘ক্ষতিটা’ দুই দিক দিয়েই হলো! রয়টার্স।